চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোল পাল্টে ফােনালাপে নওয়াজ শরিফের প্রশংসায় ট্রাম্প

রেজাউল করিম রেজাউল করিম
৬:১২ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে পাকিস্তান বিষয়ে কড়া কড়া মন্তব্য করলেও নির্বাচিত হয়েই ভোল পাল্টেছেন ডোনাল্ড ট্রাম্প। জয়ের পর তাকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

পরে বিতর্কিত এই মার্কিন নেতাকে ফোনও করেছিলেন শরিফ। বুধবার পাক প্রধানমন্ত্রীর ফোনের জবাবে তার প্রশংসার পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন সদ্য নির্বাচিত এ প্রেসিডেন্ট।

দু’‌জনের ফোনালাপের খবর দিয়েছে মার্কিন ক্যাবল নেটওয়ার্ক সিএনএন। এক বিবৃতিতে ফােনালাপের কথা জানিয়েছে ইসলামাবাদও।

Banglabid

ওই বিবৃতিতে জানানো হয়, শরিফকে ট্রাম্প বলেছেন,‘‌আপনাদের সবরকমভাবে সাহায্য করতে ইচ্ছুক আমি। দীর্ঘদিনের অমীমাংসীত সমস্যাগুলি সমাধানের পথ খুঁজতে হবে। এ ব্যাপারে ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবো। যখন ইচ্ছে আমাকে ফোন করুন। ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব নিচ্ছি। তবে প্রয়োজন পড়লে তার আগেও ফোন করতে পারেন।’‌

সিএনএন জানায়, ফোনে নওয়াজ শরিফের ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি দ্রুতই শরিফের সঙ্গে সাক্ষাৎ করতে চান বলেও জানায় চ্যানেলটি।

এ সময় ট্রাম্প শরীফকে বলেছেন, ‘আপনি একজন অসাধারণ মানুষ। প্রতিটা ক্ষেতে আপনি চমৎকার কাজ করছেন। আমি দ্রুতই আপনার সাথে দেখা করবো এবং কথা বলবো প্রধানমন্ত্রী। আপনার সাথে বলে এমন মনে হচ্ছে যেন আপনি অনেকদিনের চেনা কেউ।’

Reneta

ট্রাম্পকে পাকিস্তান সফরের প্রস্তাব দিয়েছেন নওয়াজ শরিফ। তাতে রাজি হয়েছেন ট্রাম্প।

৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আগে থেকেই ভারত–পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে কথা বলতে শোনা গেছে ট্রাম্পকে। ক্ষমতায় এলে দুই দেশের মধ্যস্থতায় সাহায্য করবেন বলে জানিয়েছিলেন।

তবে পাকিস্তানের ব্যাপারে আগে বেশ কড়া মন্তব্যেই করেছেন ট্রাম্প। মার্কিন নেভিসিলের অভিযানে পাকিস্তানের ভেতরেই আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ৭ ডিসেম্বর টুইটারে বলেছিলেন, ‘সরাসরি বলছি, পাকিস্তান আমাদের বন্ধু নয়।’

এরপর ২০১২ সালের ৬ জুলাই আরেক টুইটে বলেন, ‘মিত্র হতে হলে লাদেনকে নিরাপদ আশ্রয় দেয়ায় পাকিস্তানকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসামা বিন লাদেনডোনাল্ড ট্রাম্পনওয়াজ শরিফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজপথের মতো ক্যান্টনমেন্টেও বেজে যায় এরশাদের বিদায়ঘণ্টা

পরবর্তী

জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য ১৬২ রান

পরবর্তী

জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য ১৬২ রান

বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা ভাগ্যবানরা

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT