চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা ভাগ্যবানরা

সাবিত খান সাবিত খান
৭:৫৪ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েনসের ফুটবলারসহ ৭৭ জনকে নিয়ে মঙ্গলবার বিধ্বস্ত হওয়া উড়োজাহাজ থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। কলম্বিয়ার মেডেলিনে মর্মান্তিক এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার গভীর বিষাদে ডুবে গেছে বিশ্ব।

ভয়াবহ এই দুর্ঘটনা থেকে যারা বেঁচে গিয়েছেন তাদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। তবে মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে তাদের কতদিন লাগবে বা আদৌ পারবেন কিনা তাই এখন বড় প্রশ্ন।

অতিপ্রিয় মানুষদের হারানো, ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা এই ‘ভাগ্যবানদের’ পরিচয় জেনে নেওয়া যাক।
alan-ruschel
অ্যালান রাসেল (২৭), শ্যাপেকোয়েনস খেলোয়াড়
ধ্বংসস্তূপ থেকে একেবারে শুরুতেই রাসেলকে উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় পত্রিকা ল্যা ইনফোরম্যাসিয়ন। তার পাঁজরের একটি হাড় ভাঙ্গা, মাথায় গভীর ক্ষত ছিলো। তাকে জোসে মারিয়া করদোভা হাসপাতালে স্থানান্তর করা হয়।

Banglabid

রাসেলের উদ্ধার, স্থিতিশীল শারীরিক পরিস্থিতির জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে ইন্সট্রাগ্রামে একটি পোস্ট দেন তার স্ত্রী মোয়া। হাসপাতালে পৌছার সময়ও রাসেলের জ্ঞান ছিলো। বিয়ের রিং পাওয়া গেছে কিনা এবং তার পরিবার সম্পর্কে তখন জানতে চান তিনি।

পরে স্থানীয় সময় সকাল ৭টায় রাসেলকে সোমার ক্লিনিকের আইসিইউ’তে স্থানান্তর করা হয়।

jakson-follmann

Reneta

জ্যাকসন ফলম্যান (২৪), শ্যাপেকোয়েনস খেলোয়াড়
দলের রিজার্ভ গোলকিপার ফলম্যানকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে ফানডাসিয়ন সান ভিসেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সামাজিক মাধ্যমের একটি ছবিতে ফোলম্যানকে রাসেলের পাশে বসে থাকতে দেখা যায়। মঙ্গলবার সান ভিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তার ডান পাটি কেটে ফেলতে হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

helio-hermito-zampier-neto

হেলিও হারমিটো জ্যাম্পিয়ার নেটো (৩১),শ্যাপেকোয়েনস খেলোয়াড়
সেন্ট্রাল ডিফেন্ডার নেটো ২০১৫ সাল থেকে দলটিতে খেলছেন। মাথায় আঘাতের জন্য তার চিকিৎসা দেয়া হয়েছে বলে জানায় শ্যাপেকোর ম্যায়োর লুসিয়ানো বুলিগন।

rafael-henzel-valmorbida

রাফায়েল হেনজেল ভালমোরবিদা, ক্রীড়া সাংবাদিক
সাংবাদিকতায় কয়েক দশকের অভিজ্ঞতা রাফায়েলের। বর্তমানে শ্যাপেকোর ওয়েস্টে ক্যাপিটাল স্টেশনে কর্মরত তিনি। প্লেনের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া চতুর্থ ব্যক্তি তিনি।

স্থানীয় পত্রিকা জানায়, তাকে সান জুয়ান ডি ডিয়োস ডে লা সেজা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তিনি বুকে আঘাত পেয়েছেন, তার বাম পা ভেঙ্গে গেছে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল।

ximena-suarez

জিমেনা সুয়ারেজ, ক্রু সদস্য
সোমার ডেল রিয়োনেগ্রো হাসপাতালে চিকিৎসাধীন জিমেনার ডান পায়ের টিবিয়া ও ফিবুলা ক্ষতিগ্রস্থ হয়েছে, ঘাড় ভেঙ্গে গেছে। এছাড়াও মাথায় আঘাত পেয়েছেন তিনি। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

erwin-tumiri

এরউইন তুমিরি, ফ্লাইট টেকনিশিয়ান
তুমিরির বলে মনে করা একটি ফেসবুক প্রোফাইলে দেখা যায় তিনি বলিভিয়ার কোকাবাম্বার বাসিন্দা। তার মারাত্মক কোন আঘাত নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বিধ্বস্তশ্যাপেকোয়েনস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য ১৬২ রান

পরবর্তী

তিন দিনের মধ্যে জা.বি ছাত্রলীগের কমিটি: ছাত্রলীগ সভাপতি

পরবর্তী

তিন দিনের মধ্যে জা.বি ছাত্রলীগের কমিটি: ছাত্রলীগ সভাপতি

প্রাণ-আরএফএল গ্রুপের নতুন চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT