চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূগর্ভে মাউন্ট এভারেস্টের চেয়ে ৫ গুণ উঁচু পর্বতের সন্ধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ১০, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উচ্চ পর্বতশৃঙ্গের কাছে হাইকিং করছে একজন পর্যটক. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথিবীর ভূগর্ভে মাউন্ট এভারেস্টের চেয়ে তিন থেকে পাঁচ গুণ উঁচু পর্বতের সন্ধান পেয়েছেন ভূবিজ্ঞানীরা। পৃথিবীর অভ্যন্তরে প্রায় দু’হাজার ৯০০ কিলোমিটার গভীরে কেন্দ্রমণ্ডল বা কোর এবং গুরুমণ্ডলের বা ম্যান্টলের মধ্যবর্তী অংশে দাঁড়িয়ে আছে এই পর্বত।

শনিবার (১০ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এই গবেষণায় দীর্ঘ দিন ধরেই ব্যস্ত সময় পার করছেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। গবেষণার নানা পর্বে তাদের সাহায্য করছেন অ্যান্টার্কটিকার সেসমোলজি সেন্টার।

ভূবিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের অভিঘাতে সৃষ্ট তরঙ্গের সেসমিক ডেটা বিশ্লেষণ করে পর্বতটির কথা জানা গিয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫.৫ মাইল বা ৮.৮ কিমি উঁচু মাউন্ট এভারেস্ট। সেখানে ভূঅভ্যন্তরে থাকা পর্বতটি ২৪ মাইল বা ৩৮ কিলোমিটার উঁচু বলেও বিজ্ঞানীরা জানান।

Banglabid

তারা বলেন, অ্যান্টার্কটিকা বা দক্ষিণ মেরুর একাধিক অংশ থেকে কয়েক হাজার সেসমিক রেকর্ড বিশ্লেষণ করা হয়েছে। তার পর হাই ডেফিনিশন ইমেজিং পদ্ধতির মাধ্যমে কোর এবং ম্যান্টলের সীমান্তে কিছু ব্যতিক্রমী উপাদানের অস্তিত্ব সন্ধান মিলে। সেগুলো পর্যালোচনা করেই বিজ্ঞানীদের ধারণা, সেখানে এমন এক সুবিশাল পর্বত রয়েছে, যার উচ্চতা মাউন্ট এভারেস্টের তুলনায় ৫ গুণ।

নতুন এই পর্বতটির জন্ম নিয়ে বিজ্ঞানীদের মাঝে তৈরি হয়েছে এক নতুন বিশ্লেষণ। কেউ কেউ বলছেন, মহাসাগরীয় ক্রাস্ট পৃথিবীর অভ্যন্তরে বলের সাথে প্রবেশ করার ফলেই এই পাহাড়ের জন্ম। অন্য একটি মতের দাবি, টেকটনিক প্লেট গুরুমণ্ডলের ভিতরে প্রবেশ করে গুরুমণ্ডল ও কেন্দ্র মণ্ডলের মধ্যে প্রবেশ করে বিস্তৃত হয়েছে। তার জেরেই জন্ম হয়েছে এই বিশাল পর্বতের।

ব্যাসল্ট, রূপান্তরিত পাললিক শিলা-সহ নানা উপাদান এই পর্বতে আছে বলে ধারণা বিজ্ঞানীদের। এই আবিষ্কার ভূবিজ্ঞানের বহু অনাবিষ্কৃত দরজা খুলে দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাউন্ট এভারেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ ঘণ্টায় ২১৪৩ দম্পতির বিয়েতে বিশ্ব রেকর্ড 

পরবর্তী

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সিরাজুল আলম খান

পরবর্তী
সিরাজুল আলম খানের কবরের পাশে শ্রদ্ধা নিবেদন করছেন অনেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সিরাজুল আলম খান

বাবা ও ছেলে একসঙ্গে বসে আলোচনা করছেন, পটভূমিতে রঙিন দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম জিলহাজ শেখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT