বাংলাদেশ

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সিরাজুল আলম খান

সিরাজুল আলম খানের কবরের পাশে শ্রদ্ধা নিবেদন করছেন অনেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকে সিরাজুল আলম খানের কবরের পাশে ফুলের মালা অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মা সৈয়দা জাকিয়া খাতুনের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে  শনিবার ১০ জুন সন্ধ্যা ৭টায় তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সাহেববাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

শনিবার বিকেল ৫টা ৩০মিনিটে চৌমুহনী পাইলট হাইস্কুল মাঠে সিরাজুল আলম খানকে মুক্তিযোদ্ধা হিসেবে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল বিউগলের করুণ মূর্ছনার সাথে গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

এসময় উপস্থিত ছিলেন আ স ম আবদুর রব, নাজমুল হক প্রধান, নুরুল আখতার, শফিউদ্দিন মোল্লাহ, আব্দুল্লাহিল কাইয়ূমসহ জাসদ, জেএসডি, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। দাফন শেষে জাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিরাজুল আলম খানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিষয়:সিরাজুল আলম খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…