চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভীতিকর মায়াবী কাঁচের ‘সাহসী মানুষের ব্রিজ’

সাবিত খান সাবিত খান
৯:১৮ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

চিনের হুনান প্রদেশের শিনিয়ুঝাই জাতীয় জিওলোজিকাল পার্কের কাঁচ নির্মিত হাওহান কিয়াও নামক ঝুলন্ত ব্রিজটির নামের অনুবাদ করলে এর অর্থ দাড়ায় সাহসী মানুষের ব্রিজ। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের মাঝে অসাধারণ এই স্বচ্ছ প্রকৃতির ব্রিজটি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষন হয়ে উঠেছে।

শিনিয়ুঝাই জাতীয় জিওলোজিকাল পার্কের এই ঝুলন্ত ব্রিজটি সম্প্রতি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ১৮০ মিটার উচ্চতায় ৩০০ মিটার দীর্ঘ এই ব্রিজটিতে আরোহণ করলেই এর নামের যথার্থতা অনুভব করা যায়।

পার্কটির উপত্যকার উপর দিয়ে একটি সাদা লাইনের মতো ব্রিজটি চিনের প্রথম কাঁচ নির্মিত ব্রিজ। অত্যন্ত শক্তিশালী কাচের এই ব্রিজের কাচের পুরুত্ব ২৪ মিলিমিটার। একটি গিরিখাদের উপর ঝুলন্ত ব্রিজটির চারদিকে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবে দর্শকেরা।

Banglabid

প্রথমবার কাঠ দ্বারা নির্মিত ব্রিজটি গত বছরে আংশিক ভাবে কাঁচ দ্বারা নতুন ভাবে নির্মাণ করা হয়। চলতি বছরে ব্রিজটি সম্পূর্ণরূপে কাচ দিয়ে পুণঃনির্মাণ করা হয়েছে। কোনো প্রকার নিরাপত্তার ঝুঁকি না থাকলেও ব্রিজটি দিয়ে চলাচল করা ভীতিজনক।

‘সাহসী মানুষের ব্রিজ’এর চলার পথটি ২৪ মিমি পুরু কাঁচ দ্বারা তৈরি যা অন্যান্য ধরনের কাচের তুলনায় ২৫ গুণ বেশি শক্তিশালী এবং ভ্রমণকারীরা এর উপর লাফালাফি করলেও তা দৃঢ় থাকবে বলে চিনা নিউজ সার্ভিসকে ব্রিজটি নির্মাণের সঙ্গে জড়িত একজন জানিয়েছেন।

এর স্টিল কাঠামোটি ব্রিজটিকে আরও দৃঢ় করে তুলেছে এবং খুবই শক্তিশালী হওয়া সত্ত্বেও কাঁচটি যদি ভেঙ্গেও যায় তবে পর্যটকেরা পরে যাবেনা বলে যোগ করেন সেই শ্রমিক।

Reneta

হুনান প্রদেশেরই ঝানজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়নে চলতি বছরের শেষ দিকে দ্বিতীয় আরো একটি কাঁচের ব্রিজ জনগণের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। ৪৩০ মিটার দীর্ঘ এবং ৩০০ মিটার উচ্চতাবিশিষ্ট ঝুলন্ত সেই ব্রিজটি হবে বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ ঝুলন্ত ব্রিজ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ

পরবর্তী

‘আমেরিকায় মুসলিমদের প্রতি বৈষম্য এক নিদারুণ পরাজয়’

পরবর্তী

‘আমেরিকায় মুসলিমদের প্রতি বৈষম্য এক নিদারুণ পরাজয়’

ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘মেইলের’ অপেক্ষায় বিসিবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT