চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমেরিকায় মুসলিমদের প্রতি বৈষম্য এক নিদারুণ পরাজয়’

সাবিত খান সাবিত খান
১২:১৫ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে ২০০১ সালে ইসলামি জঙ্গি গোষ্ঠি আল-কায়েদা দ্বারা সংগঠিত ভয়ঙ্কর ৯/১১ এর নারকীয় অধ্যায় রচনার পর সেখানকার মুসলমান সম্প্রদায়ের ওপর সরকারের নজরদারি, বৈষম্যমূলক আচরণ, অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখিন হওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়।

সম্প্রতি আহমেদ মোহাম্মদ নামের ১৪ বছরের এক বালক ঘরে নির্মিত এক ঘড়ি স্কুলে নিয়ে গেলে বোমা সন্দেহে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে টেক্সাস পুলিশ। তীব্র সমালোচনার জন্ম দেয় এই ঘটনা। নির্মম আচরণের শিকার আহমেদ মুসলিম বলেই এমনভাবে তাকে নাজেহাল হতে হয়েছিলো বলে দাবি করে সমালোচকেরা।

৯/১১ এর পরবর্তীতে মুসলিম আমেরিকানদের জন্য এই ধরনের অবমাননাকর ঘটনা প্রায়শই ঘটে আসছে। দৈনন্দিন জীবনে বিভিন্ন মতপথের মুসলিম ব্যক্তিরা বৈষম্যমূলক পরিবেশেই নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে।

আল-কায়েদার সেই বিভৎস হামলার রাজনৈতিক প্রতিক্রিয়ায় নেতিবাচক বিবেচিত তরুণ মুসলিম নেতাদের কয়েকজন তাদের কাজ এবং তাদের পথ নির্বাচনের প্রেরণা সম্পর্কে দ্য গার্ডিয়ান পত্রিকার সাথে সাক্ষাতকারে এসব কথা বলেছেন।

এদের মধ্যে রয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত লেখক, নারীবাদী গবেষক এবং মুসলিম লেখক সংগঠনের সহপ্রতিষ্ঠাতা শাহানা হানিফ, স্ট্র্যাটেজিস্ট এবং স্বেচ্ছাসেবী মার্ক ক্রেইন, দক্ষিণ এশিয়াভিত্তিক সংগঠন ড্রাম এর নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদ এবং আইনজীবী জাহরা বিল্লো।

শাহানা হানিফ:
ব্রুকলিনে জন্ম নেওয়া বাঙ্গালি লেখক, জনগণের আবাসন বিষয়ক সংস্থার সংগঠক, এলজিবিটিকিউ নারীবাদী গবেষক এবং মুসলিম লেখকদের সংগঠনের সহপ্রতিষ্ঠাতা ২৪ বছর বয়সী শাহানা। ভিন্ন পরিচয়ের অধিকারী শাহানার এতোসব পরিচয়কে যদি আমেরিকানরা সঙ্গত বলে মনে না করে; তবে এটা তাদের সমস্যা বলে মনে করেন তিনি।

শাহানা বলেন, আমি একজন নারী। আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দেই। নিজেকে বাংলাদেশী বলি। মানুষ যাই বলুক না কেনো আমি নিজেকে এভাবেই বর্ণনা করা অব্যাহত রাখবো।

তিনি আরো বলেন, বৈষম্যমূলক পরিবেশকে নিদারুন পরাজয় বলে মনে হয়। আমার একমাত্র উদ্দেশ্য বেঁচে থাকা এবং অন্যান্য প্রান্তিক শ্রেণির মানুষদের বেচে থাকার সংগ্রামে সাহায্য করা।

জাহরা বিল্লো:
সানফ্রান্সিসকো ভিত্তিক কাউন্সিল অন আমেরিকান-মুসলিম রিলেশন্স (সিএআইআর) এর নির্বাহী পরিচালক এবং নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী জাহরা বিল্লো (৩১)। ৯/১১ এর পরে জন্ম নেওয়া ইসলামোফোবিয়া এবং হিজাব পরে বাইরে গেলে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা স্মরণ করেন।

জাহরা বলেন, এফবিআই নিয়মিতভাবে মুসলিম পরিবারের বাড়িগুলোতে যেতো এবং কোনো ভিত্তি ছাড়াই তাদের জিজ্ঞাসাবাদ করতো। আমাদের দায়িত্ব সাধারণ আমেরিকানদের তাদের অধিকার সম্পর্কে জানানো এবং এই ধরনের অভিযানের সময় তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে জানানো।

ফাহাদ আহমেদ:
নিউইয়র্কের দক্ষিণ এশিয়ার অভিবাসি শ্রমিকদের জন্য সংগঠন ড্রাম এর নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদ (৩৫), ৯/১১ এর পরে আরব এবং দক্ষিণ এশিয়ান সম্প্রদায়ের অনেককেই কর্মক্ষেত্র বা বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন ভীতিকর খবর পান বলে জানান। এই সম্প্রদায়ভূক্ত কমপক্ষে ১২০০ লোককে কয়েক দিন বা সপ্তাহের জন্য ধরে নিয়ে যেতো যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। আক্ষরিক অর্থেই এই মানুষগুলো হারিয়ে যেতো বলে মন্তব্য করেন ফাহাদ।

ফাহাদ বলেন, যুক্তরাষ্ট্রের বর্ণবাদ এবং সংকীর্ণতার ইতিহাস অনেক পুরোনো। আমরা এই ইতিহাসের পথে নতুন সম্প্রদায় হিসেবেই শুধু অন্তর্ভূক্ত হলাম।

মার্ক ক্রেইন:
মোভঅন ডটওআরজি এর ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট এবং ডেট্রোয়েট শহরে বিভিন্ন জনসেবামুলক কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত মার্ক ক্রেইন (২৭) বলেন, ইসলাম ধর্ম আমাকে জাতিগত সমস্যা নিরসনের জন্য সমাধান দেয়। কলেজে অধ্যয়নকালে ইসলাম ধর্ম গ্রহণ করেন ক্রেইন।

মুসলিমদের প্রতি যুক্তরাষ্ট্রের আচরণে ক্ষোভ প্রকাশ করে ক্রেইন বলেন, তোমরা আমাদের বহিরাগত করে তুলতে পারো না।

ট্যাগ: ৯/১১মার্কিন মুসলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভীতিকর মায়াবী কাঁচের ‘সাহসী মানুষের ব্রিজ’

পরবর্তী

ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘মেইলের’ অপেক্ষায় বিসিবি

পরবর্তী

ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘মেইলের’ অপেক্ষায় বিসিবি

দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না: হেমন্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT