চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভার্চুয়াল আদালতে ৩ বছর পর সেই মিনুর কারামুক্তি

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
৭:৩৬ অপরাহ্ণ ১৬, জুন ২০২১
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
মিনুর কারামুক্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন আইনজীবী ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে হত্যা মামলায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও ২০১৮ সাল থেকে প্রায় তিন বছর কারাভোগ করে আসা সেই মিনু আক্তার অবশেষে মুক্তি পেয়েছেন।

আজ (বুধবার) চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে ভার্চুয়াল শুনানি শেষে মিনু আক্তারকে মুক্তির আদেশ দেন। সেইসাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রকৃত আসামী কুলসুম আক্তার কুলসুমীকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়।

মিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পর তার আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, ২০০৬ সালে জুলাই মাসে নগরীর কোতয়ালী থানাধীন রহমতগঞ্জ এলাকার একটি বাসায় মোবাইলে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মী কোহিনূর আক্তার পারভিনকে গলাটিপে হত্যা করা হয়। এরপর মরদেহটি গাছের সঙ্গে ঝুঁলিয়ে রেখে পারভিন আত্মহত্যা করেছে বলে দাবী করে কুলসুমা আক্তার কুলসুমী।

Banglabid

পরবর্তীকালে পুলিশ তদন্ত শেষে পারভিনকে হত্যা করা হয়েছে মর্মে কুলসুম আক্তার কুলসুমীকে প্রধান আসামী করে আদালতে প্রতিবেদন জমা দেয়। ২০১৭ সালের নভেম্বরে আদালত এ হত্যা মামলায় কুলসুম আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে সাজার পরোয়ানামূলে কুলসুম আক্তারের বদলে ২০১৮ সালে মিনু আক্তার নামে একজনকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় মিনুর ক্ষতিপূরণের দাবী জানিয়ে আইজীবী গোলাম মাওলা মুরাদ, যাদের গাফিলতির কারণে মিনুর এ অবস্থা হয়েছে এবং যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থাগ্রহণেরও অনুরোধ জানান।

মিনুর ভাই জানান, যাকাত দেয়ার নাম করে মিথ্যা প্রতারণার আশ্রয় নিয়ে তার বোনকে জেলে পাঠানো হয়েছে। গতবছর মিনুর একটি সন্তান মারা যাওয়ার খবরটিও সে জানে না। মিনু এখন মানসিক এবং আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারামুক্তিভার্চুয়াল আদালত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাব্বিরের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ

পরবর্তী

জাতীয় সংসদে ব্যতিক্রমী ঘটনা

পরবর্তী
সংসদে একজন সদস্যের হাতে লেখা প্রতিবাদসূচক ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদে ব্যতিক্রমী ঘটনা

ব্যাংকে লেনদেনের সময় আরও বাড়ল

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT