চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তানের আর্থিক বিতর্ক নিরসনে আইসিসির কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের সঙ্গে পাকিস্তানের আর্থিক বিতর্ক নিরসন করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে আইসিসি। দুটি দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় ভারতের বিরুদ্ধে পাকিস্তান আইসিসিতে অভিযোগ জানায়। এর চারমাস বাদে আইসিসি কোনো পদক্ষেপ নিল।

১ থেকে ৩ অক্টোবর দুবাইতে শুনানি হবে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো পক্ষই আপিল করতে পারবে না।

পাকিস্তানের দাবি, ২০১৪ সালের নভেম্বরে এবং ২০১৫ সালের ডিসেম্বরে তাদের মাটিতে ভারতের দুটি সিরিজ খেলার কথা ছিল। ভারত সেটি না খেলায় পিসিবির ক্ষতি হয়েছে ৭০ মিলিয়ন ইউএস ডলার। দুটি সিরিজই আইসিসির ফিউচার ট্যুর গ্রোগ্রামের (এফটিপি) অন্তর্ভুক্ত ছিল। রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি।

Banglabid

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ২০০৮ সাল থেকে পাকিস্তানের মাটিতে কোনো সিরিজ খেলে না ভারত। ভারতের অভিযোগ, পাকিস্তানের জঙ্গিরা হামলায় জড়িত ছিল। এমন পরিস্থিতিতে ২০১২ সালে সংক্ষিপ্ত সংস্করণের একটি সিরিজ খেলতে ভারতে যায় পাকিস্তান। কিন্তু পাকিস্তান শত অনুরোধ করেও ভারতকে তাদের দেশে নিতে পারেনি। ইমরান খান পর্যন্ত ভারতে এসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ক্রিকেটীয় সম্পর্ক শীতল করার আহ্বান জানান। পিসিবি থেকেও বারবার একই ধরণের বার্তা পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ইমপ্রেস অডিও ভিশনের এক যুগ পূর্তি

পরবর্তী

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিবৃতি

পরবর্তী

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিবৃতি

শাপলা মিডিয়া

চলচ্চিত্র পরিবারের বিরুদ্ধে করা রিট পিটিশন প্রত্যাহার

সর্বশেষ

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT