চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারত’-এর জন্য তৈরি হচ্ছেন সালমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
বিনোদন
A A

সম্প্রতি এই সুপারস্টার ‘দাবাং- দ্য ট্যুর রিলোডেড’ অনুষ্ঠান শেষ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেসময় তার সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর মাতিয়েছেন ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ ও সোনাক্ষী সিনহা।

তবে এবার সালমান হাতে নিয়েছেন আলী আব্বাস জাফরের ‘ভারত’ ছবিটি। যেখানে সালমানকে দেখা যাবে অন্যরকম এক চরিত্রে। জানা গেছে, সার্কাস কোম্পানির এক মোটরসাইক্লিস্টের ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। আর তাইতো আলীর এই ছবির জন্য সালমানকে রীতিমত বাইক চালানোর প্রশিক্ষণও নিতে হচ্ছে। বলিউডের এই ভাইজান নাকি এবার বাইকে সওয়ারি করতে করতে নানান কেরামতি দেখাবেন।

‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির এই পরিচালক তার আগামী ছবির আইডিয়া রাজ কাপুরের ছবি ‘মেরা নাম জোকার’ থেকে নিয়েছেন। আর তাই তো সার্কাসের দৃশ্যগুলো করার জন্য তিনি বিভিন্ন দেশ থেকে সার্কাসের মহারথীদের নিয়ে আসছেন। সার্কাসের দৃশ্যগুলোর জন্য বিদেশ থেকে দক্ষ কয়েকজন প্রশিক্ষককে আলী আমন্ত্রণ জানিয়েছেন।

Banglabid

বর্তমানে সালমান খান মোটরসাইকেলের প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রচুর পরিশ্রম করছেন। কারণ, তিনি এই ছবিতে স্টান্ট মোটরসাইক্লিস্ট। তাই বলিউডের ভাইজানকে জীবনের ঝুঁকি নিয়ে বাইকে চেপে প্রচুর স্টান্ট করতে দেখা যাবে ছবিতে। সালমান এর আগে আলী আব্বাসের ‘সুলতান’ ছবির জন্য কুস্তির প্রশিক্ষণ নেন। ওই ছবির জন্য প্রচুর ঘাম ঝরান বলিউডের এই সুপারস্টার। একই পরিচালকের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমানকে হাড় হিম করা অ্যাকশন দৃশ্য করতে দেখা গিয়েছিল।

‘ভারতে’ সালমানের বিপরীতে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও অন্য আরো একটি চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জুলাই মুম্বাইয়ের ফিল্মিস্তানে ছবির শুটিং শুরু হবে। এরপর ‘ভারত’ টিম আরও পাড়ি দেবে মাল্টা এবং দুবাইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফজ্যাকুলিন ফার্নান্দেজসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী যা ভাবেন, অামরা তার কতটুকু ভাবছি

পরবর্তী

চার শিল্পীর কণ্ঠে ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’

পরবর্তী

চার শিল্পীর কণ্ঠে ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’

উইলিয়ানকে পেতে বার্সার ৬১০কোটির প্রস্তাব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT