চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী যা ভাবেন, অামরা তার কতটুকু ভাবছি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৪ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

যদিও বিষয়টা জনগণ অনেক আগে থেকেই জানেন, তবুও সেই পুরনো কথা আরেকবার স্মরণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন: ‌‘আমার কোনো চাওয়া পাওয়া নেই, জনগণ কী পেল সেটাই আসল। জাতির পিতার স্বপ্নপূরণই আমার লক্ষ্য। আমি কোন সংবর্ধনা চাই না, জাতির পিতার স্বপ্নের দেশ গড়তে কাজ করছি এটাই আমার সবচেয়ে বড় উপহার।’

আমরা মনে করি, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন এবং নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় দু’টি অর্জন। এছাড়া  গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, কলকাতা থেকে ডি-লিট উপাধি পাওয়াসহ নানা সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনা তার পাওনা ছিল। কারণ তার নেতৃত্বে বাংলাদেশ এসব অনন্য অর্জনের দিকে এগিয়ে গেছে।

তিনি দেশের জন্য কতোটা কাজ করেন সেটা তার আরও কিছু কথায় জানা গেছে। তিনি বলেন: ‘আমি কোনো উৎসবে যাই না। উৎসবে না গিয়ে আমি ভাবি কীভাবে দেশের উন্নয়ন করা যায়। এমনকি আমি ৫ ঘণ্টা ঘুমাই, বাকি সময় জনগণের জন্য উৎসর্গ করি।’

প্রধানমন্ত্রী যেভাবে দেশ ও জনগণের জন্য নিজেকে উৎসর্গ করছেন, নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিচ্ছেন, সেভাবে কি আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের উৎসর্গ করছেন? বেশিরভাগ নেতাকর্মী এমনটা করছেন না বলে প্রতীয়মান হয়। কারণ শেখ হাসিনার এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেকে জনগণের জন্য উৎসর্গ করলে প্রায় প্রতিটি সেক্টরে এভাবে হ-য-ব-র-ল অবস্থা পরিলক্ষিত হতো না। তবে আমরা আশা করি, এখন থেকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীরা নিজেদের স্বার্থ, চাওয়া পাওয়া এবং সবকিছু জনগণের জন্য উৎসর্গ করবেন। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণ করে সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব বলে আমরা মনে করি।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষেধাজ্ঞা পেয়ে খুশিই ওয়ার্নার!

পরবর্তী

‘ভারত’-এর জন্য তৈরি হচ্ছেন সালমান

পরবর্তী

'ভারত'-এর জন্য তৈরি হচ্ছেন সালমান

চার শিল্পীর কণ্ঠে ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT