চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ব্যভিচার ফৌজদারি অপরাধ নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ব্যাভিচার

ব্যভিচার বা পরকীয়া ফৌজদারি অপরাধ নয় বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রীম কোর্ট। এই রায়ের মাধ্যমে ১৫৮ বছর আগের করা আইন বাতিল ঘোষণা করা হলো।

রায়ের পর্যবেক্ষণ বলা হয়েছে, এই আইন স্বেচ্ছাচারিতার নামান্তর। যা নারীদের স্বাধীনতা খর্ব করে। স্বামী কখনই স্ত্রীর প্রভূ বা মালিক হতে পারেন না।

ব্রিটিশ আমলের ওই আইনে ছিল, কোনো পুরুষ যদি কোনো বিবাহিত নারীর সঙ্গে ওই নারীর স্বামীর অনুমতি ছাড়া যৌন সম্পর্কে লিপ্ত হন, তাহলে তিনি ফৌজদারী অপরাধে অপরাধী। এই অপরাধে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান ছিল।

Banglabid

এই আইনের বিরুদ্ধে পিটিশন দায়েরকারী আইনের চ্যালেঞ্জ করে বলেন, এই আইন বিধিবহির্ভূত এবং নারী ও পুরুষের মধ্যে বৈষম্য সৃষ্টিকারী।

উপনিবেশিক যুগের এই আইনটি চলতি মাসে সুপ্রীম কোর্ট স্থগিত করে দেয়। ব্যভিচার বিষয়ে রায় পাঠের সময় প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, ডিভোর্সের মতো নাগরিক সমস্যার কারণ হওয়া এই বিষয়টি কোনো ফৌজদারি অপরাধ নয়।

গত অগাস্টে ইটালিতে বসবাসকারী ৪১ বছর বয়সী ব্যবসায়ী জোসেফ শিনে এই আইনটি বাতিলের জন্য পিটিশন দায়ের করেন সুপ্রীম কোর্টে।

Reneta

সেই পিটিশনে বলা হয়, ব্যভিচারে অভিযুক্ত হওয়ার জন্য বিবাহিত মেয়েরা কোনো বিশেষ বিষয় নয়। তারা কোনোভাবেই কোনো পুরুষের থেকে ভিন্ন নয়।

শিনে আরো বলেন, এই আইন পরোক্ষভাবে সেই বৈষম্যও প্রকট করে যে, নারীরা পুরুষের সম্পদ।

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এই পিটিশনের বিরোধিতা করে বলেছেন, ব্যভিচার ফৌজদারী অপরাধ থাকা উচিত। ব্যভিচার আইনের দূষণ বিয়ের পবিত্রতা নষ্ট করবে।

‘ব্যভিচারকে বৈধ করে ফেললে সেটা বিয়ের বন্ধনকে আরো ঝামেলায় ফেলবে। এক সরকারি আইনজীবী আদালতকে এসব কথা বলে যোগ করেন, ভারতীয় তত্ত্ব বিয়ের পবিত্রতাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে।’

আইনটি বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে কুকর্মে সহযোগিতা করার জন্য নারীর কোনো দায় ছিলো না বরং প্রলোভোনকারী হিসেবে পুরুষ অভিযুক্ত হতো। নারীরা ব্যভিচারী স্বামীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারতো না। এই অপরাধে অভিযুক্ত পুরুষের পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার বিধান ছিলো, হতে পারতো জরিমানা অথবা দুটোই। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনফৌজদারি অপরাধভারতসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি: কাদের

পরবর্তী

স্কুলপড়ুয়া সন্তানরা শিক্ষিত করবে অভিভাবকদের

পরবর্তী

স্কুলপড়ুয়া সন্তানরা শিক্ষিত করবে অভিভাবকদের

‘পরীক্ষা এবার বাংলাদেশের ছেলেদের’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT