চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরীক্ষা এবার বাংলাদেশের ছেলেদের’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে বাংলাদেশ প্রথম শিরোপার মুখ দেখেছে টিম টাইগ্রেসের হাত ধরে। গত জুনে মালয়েশিয়ায় ভারতের বিপক্ষে ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয়ে ফেরেন সালমা-রুমানারা। তিন মাস পর একই পরীক্ষায় অবতীর্ণ মাশরাফী-মুশফিকরা।

শুক্রবার দুবাইয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভারতীয় হেড কোচ অঞ্জু জেইন মনে করেন, সালমাদের দেখানো পথে হাঁটার সুযোগ এবার মাশরাফীদের।

‘বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপ জিতে দেখিয়েছে। ফাইনালে তারা ভারতকে হারিয়েছে, তাইতো চাপটা এখন ছেলেদের। আশা করি কাল(শুক্রবার) দুর্দান্ত একটা ম্যাচ হবে।’

ভারত দলের সাবেক নারী ক্রিকেটার অঞ্জু কোচ হয়ে আসার পর বদলে গেছে টিম টাইগ্রেস দল। এশিয়া কাপ জয়ের পর আয়ারল্যান্ড সফরেও সাফল্য আসে। পরে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সালমা খাতুনের দল।

নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে নামার আগে পাকিস্তানকে হোম সিরিজে হারাতে চান মেয়েদের হেড কোচ, ‘আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে এই সিরিজে ভালো পারফরম্যান্স আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বিপক্ষে চারটি টি-টুয়েন্টি ও একটি ওয়ানডে খেলতে রোববার আসছে পাকিস্তান। ১ অক্টোবর সিরিজের প্রথম টি-টুয়েন্টি।

Reneta

বৃহস্পতিবার বিকেলে সিরিজের ভেন্যু কক্সবাজার যাবে টিম টাইগ্রেস। সেখানেই তাদের প্রস্তুতি ক্যাম্প চলছিল। বায়োমেকানিক্যাল টেস্ট দিতে একদিনের জন্য ঢাকায় এসেছেন সালমারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT