চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বড় স্বপ্ন’ নিয়ে বিশ্বকাপে নামছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

স্বাগতিক সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের ব্যাট-বলের লড়াইয়ে শুক্রবার পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০’র। নিজেদের সেরা প্রস্তুতি ও অন্যতম শক্তিশালী দল সাজিয়ে বড় আশা নিয়ে বাংলাদেশ টুর্নামেন্টে নামবে দ্বিতীয়দিনে। টাইগার যুবাদের চোখ শিরোপায়।

পচেফস্ট্রুমে শনিবার আসরের দ্বিতীয়দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ময়দানী লড়াই। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

সবশেষ ১৯৯৮ সালে প্রোটিয়াদের ঘরে বসেছিল যুব বিশ্বকাপের আসর। সেই আসর দিয়ে বিশ্বমঞ্চের এ টুর্নামেন্টে অভিষেক হয়েছিল বাংলাদেশের। সেবার নকআউট পর্বে ওঠা হয়নি। তখনকার যুবক গেইল-সারওয়ানদের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্লেট পর্বের শিরোপা জিতে ফিরেছিল টাইগাররা।

Banglabid

সেই সাউথ আফ্রিকায় এবার নিজেদের সেরা পরফরম্যান্স করার তাগিদ। দুবছর অন্তর মাঠে গড়ায় যুব ক্রিকেট বিশ্বকাপ। ১৯৯৮ সালের ওই আসর থেকে নিয়মিত বিশ্বকাপে খেলে আসছে বাংলাদেশ। দুবছর ধরে চলে যুবাদের প্রস্তুতি। এবার আকবর-হৃদয়দের প্রস্তুতিটা হয়েছে নজড়কাড়া।

যুব বিশ্বকাপের ইতিহাসে দুবছর মেয়াদের মাঝখানে যেখানে বাংলাদেশের আগের কোনো দলের পঞ্চাশ ম্যাচ খেলার সুযোগ হয়নি, সেখানে টাইগারদের বর্তমান দলটি গত দুবছরে খেলেছে ৬০ ম্যাচ। ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে সফল হয়েছে দাপুটে পারফরম্যান্সে।

সপ্তাহখানেক আগে সাউথ আফ্রিকায় যাওয়া বাংলাদেশ দল ঘাঁটি গেড়েছে পচেফস্ট্রুমে। সেখানেই সেরেছে প্রস্তুতি ক্যাম্পপর্ব। দুটি আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার পর টুর্নামেন্টে শিরোপার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নামে যুবারা। দারুণ লড়ে করে টাই। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আরেক শক্তিশালী দল নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।

Reneta

সবশেষ ব্যাটিং বিপর্যয় ছাড়া গত কয়েকমাস বল-ব্যাটে ভালো সময়ই কেটেছে বাংলাদেশের। সামর্থ্যের প্রয়োগে এসেছে টানা সাফল্য। বিশ্বমঞ্চে সেটিই দেখাতে চায় লাল-সবুজের তারকারা। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ পর্যন্ত আগানো সম্ভব, এমন আত্মবিশ্বাস ছড়িয়েছে দলে।

যুব অধিনায়ক আকবর আলি দেশ ছাড়ার আগে সেটি বলেও গেছেন, ‘আমরা বিশ্বাস করি ভালো কিছু নিয়ে ফিরতে পারব। দলটা ফাইনালেও যেতে পারে বলে বিশ্বাস করি আমরা। আশা করি, আমরা খুব ভালো কিছুই করতে পারব।’

দুবছরে ৬০ ওয়ানডে। কম সময়ে এতবেশি ম্যাচ। ভরপুর অভিজ্ঞতা, পর্যাপ্ত ম্যাচ অনুশীলন আর আত্মবিশ্বাস সঙ্গী। নিজেদের সামর্থ্যের প্রতি অগাধ আত্মবিশ্বাস মাঠের পারফরম্যান্সে রূপান্তর করতে পারলেই বাজিমাত হবে। আকবররা সেটা ভালোভাবেই জানেন।

‘আমাদের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব বিভাগই ভালো অবস্থানে আছে। সবাই খুব প্রতিভাবান। নির্দিষ্ট কারো কথা বলতে পারব না। আমরা যদি সামর্থ্য অনুযায়ী, দল হয়ে খেলতে পারি, টুর্নামেন্টের শেষের দিকে যাওয়া সম্ভব।’

আদর্শ প্রস্তুতি ও সম্ভাবনাময় একঝাঁক ক্রিকেটারের উপস্থিতি, এবারের বিশ্বকাপে বাংলাদেশকে দেখাচ্ছে বড় স্বপ্ন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগারদের সেরা সাফল্য সেমিতে খেলা। দেশের মাটিতে ২০১৬ বিশ্বকাপে মিরাজ-শান্তরা উইন্ডিজের বিপক্ষে না হারলে সেবারই পূরণ হয়ে যেত ফাইনালের স্বপ্ন। যুবাদের দেশের বাইরে সেরা সাফল্য নিউজিল্যান্ডে, ২০১৮ বিশ্বকাপে সাইফ-আফিফরা কোয়ার্টারে খেলেছেন।

এবারের আসরে বাংলাদেশের গ্রুপে আছে পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। শনিবার, টুর্নামেন্টের দ্বিতীয়দিন জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে আকবর-হৃদয়দের।

গ্রুপ ‘সি’তে বাংলাদেশের পরের ম্যাচ ২১ জানুয়ারি, বাছাই পেরিয়ে আসা স্কটল্যান্ডের বিপক্ষে। ২৪ জানুয়ারি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। তিনটি ম্যাচই পচেফস্ট্রুমে।

শুক্রবার ১৭ জানুয়ারি পর্দা উঠেছে চলতি বিশ্বকাপের। টুর্নামেন্ট চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। চার গ্রুপের খেলা শেষে ২৮ থেকে ৩১ জানুয়ারি হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ৪ ও ৬ ফেব্রুয়ারি দুই সেমিফাইনাল। ৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ আসরের শিরোপার ফয়সালা।

এক নজরে কে কোন গ্রুপে: গ্রুপ ‘এ’তে আছে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জাপান। গ্রুপ ‘বি’তে লড়বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং নাইজেরিয়া। গ্রুপ ‘সি’তে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, জিম্বাবুয়ে আর স্কটল্যান্ড। গ্রুপ ‘ডি’তে স্বাগতিক সাউথ আফ্রিকার লড়াই আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডার বিপক্ষে।

বাংলাদেশ যুব দল: আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তানিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়েবাংলাদেশ-পাকিস্তানযুবা বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসি চাইলেই নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে: ঢাবি উপাচার্য

পরবর্তী

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চাইলেন ঢাবি ভিসি

পরবর্তী

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন চাইলেন ঢাবি ভিসি

বিপিএলে কার ব্যাটে কয়টি ছক্কা

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT