সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার দিন সিটি নির্বাচন না করার পক্ষে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বলেন: শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনা করতে ইসির কাছে আহ্বান জানাচ্ছি। এটি কোন অলৌকিক তারিখ নয় যে সরস্বতী পূজার দিনেই নির্বাচন দিতে হবে। ইসি চাইলেই নির্বাচনের তারিখ পরিবর্তন করতে পারে। সরস্বতী পূজার দিন সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে অনশরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন ঢাবি উপাচার্য। শুক্রবার বিকেল সাড়ে চারটায় ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান রাজু ভাস্কর্যে এসে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন।






