চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেন সফরে চ্যালেঞ্জের মুখে মোদি

রেজাউল করিম রেজাউল করিম
৪:৫৯ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

দেশে বড় অংকের বিনিয়োগের পরিকল্পনা নিয়ে প্রথমবারের মতো ব্রিটেন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লন্ডনে মোদি ও ক্যামেরন বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতে ৯শ’ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বিনিয়োগ সম্ভাবনা অনেকটা সফল হলেও ব্রিটেন সফরে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

ভারতে ‘ক্রমবর্ধমান ভয়ের পরিবেশ’ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের অন্তত দুইশ’ লেখক। এ ছাড়া মোদির ব্রিটেন সফরের প্রতিবাদে লন্ডনে ব্যাপক বিক্ষোভও হয়েছে।

বৃহস্পতিবার মোদি ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেন। ব্রিটেনের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি হয় ভারতের। ১০ ডাউনিং স্ট্রিটে (ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন) মোদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ডেভিড ক্যামেরন বলেন, বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটেনই ভারতের এক নম্বর সহযোগী হতে চলেছে।

ভারতের চলতি অসহিষ্ণুতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোদি বলেন, গণতান্ত্রিক ভারতে সরকার বাকস্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সেখানে অসহিষ্ণুতার কোনো স্থান নেই।

সাম্প্রতিক কিছু অসহিষ্ণুতার কথা স্বীকার করে মোদি বলেন, ভারত অসহিষ্ণুতা সহ্য করবে না। ভারতের সংবিধান প্রতিটি নাগরিকের ব্যক্তিস্বাধীনতা ও মুক্তির অধিকার দেয়া আছে। ভারতকে গান্ধী ও বুদ্ধের ভূমি হিসেবে উল্লেখ করেন মোদি।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে একটি খোলা চিঠিতে বিশ্বের খ্যাতিমান দুইশ’ লেখক-সাহিত্যিক ভারতে লেখক-শিল্পীদের সুরক্ষা ও নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার বিষয়েও মোদির পদক্ষেপ দাবি করতে ক্যামেরনের প্রতি আহ্বান জানান।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে সালমান রুশদি, নীল মুখার্জি ও ম্যাগি গিবসনের মতো খ্যাতিমান লেখকরা। লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনালের মাধ্যমে চিঠিটি প্রকাশিত হয়েছে।

মোদির তিন দিনের সফরে ভারতের মানবাধিকার পরিস্থিতির প্রসঙ্গ যাতে তোলা হয়, সে দাবি জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আনা একটি প্রস্তাবে অন্তত ৪৬ এমপিও স্বাক্ষর করেছেন।

এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ‘আওয়াজ নেটওয়ার্কে’র ব্যানারে কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। যেখানে কাশ্মির, নেপালে ভারতের ভূমিকা নিয়ে বিরোধীতা করা হয়। আর হিন্দু উগ্র জাতীয়তাবাদের বিরোধীতা করে মিছিল করে ভারতী বংশীয় শিখ সম্প্রদায়। বিভিন্ন কাশ্মীরি সংগঠনও আজ (শুক্রবার) ওয়েম্বলি স্টেডিয়াম অভিমুখে মিছিল করবে।

ট্যাগ: নরেন্দ্র মোদিব্রিটেনভারতের প্রধানমন্ত্রীমোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে ভাষা গুগলকর্মী ছাড়া অন্য কেউ বোঝে না

পরবর্তী

লেবাননে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৩

পরবর্তী

লেবাননে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৩

বৈচিত্র্যময় সুরে লোকগানের উৎসব শুরু

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT