চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈরিতা নয়, সিনেমা এক করলো তাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
তিনজন অভিনেতা একসঙ্গে ছবি, সবাই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ওমর সানী-মৌসুমী ও জায়েদ খানের মধ্যে কিছুটা বৈরি পরিবেশ সৃষ্টি হলেও সিনেমার কারণেই এক হলেন তারা! 

একই সিনেমায় অভিনয় করছেন ওমর সানী-মৌসুমী ও জায়েদ খান! সিনেমাটির নাম ‘সোনার চর’। গাজীপুরের হোতাপাড়ায় জাহিদ হোসেনের পরিচালনায় এই সিনেমাটির শুটিং শুরু হয়েছে বুধবার।

প্রথমদিন একসঙ্গে শুটিং করেছেন এই তিন অভিনেতা। শুটিংয়ের আগে তারা পরস্পরকে মিষ্টি খাইয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে সেই ছবি রীতিমত ভাইরাল!

Banglabid

তবে সমিতির নির্বাচন এবং সিনেমায় একসঙ্গে কাজ করাকে আলাদাভাবে দেখেন জায়েদ খান। তিনি বলেন, সিনেমার স্বার্থে আমরা সবাই এক। সমিতির এবং সিনেমায় কাজ আলাদা বিষয়। আমরা সিনেমার গল্প, আঙ্গিক, অভিনয়সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। সানী ভাই, মৌসুমী আপা আমাকে কিছু উপদেশ দিয়েছেন। এগুলো খুবই ভালো লাগল। কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা পেয়েছি।

জায়েদ খান বলেন, ‘ সিনেমায় আসার আগে থেকে সানী ভাই, মৌসুমী আপার অভিনয় দেখে ভালো লাগত। ইচ্ছা ছিল তাদের সঙ্গে অভিনয় করব। দীর্ঘদিন পরে একসঙ্গে সিনেমাটি করছি। সেই ইচ্ছে এবার পূরণ হলো। যেহেতু নির্মাতা ভালো একটি সিনেমা বানাতে চান, সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অনেক দিন ধরেই আমরা সিনেমাটি নিয়ে প্রস্তুতি নিচ্ছি। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। আশা করছি, আমাদের সবার অংশগ্রহণে ভালো একটি সিনেমা হবে।’

চলচ্চিত্র সংশ্লিষ্টদের একাংশ বলছেন, ‘সোনার চর’ সিনেমাটি ঘিরে ওমর সানী-মৌসুমী ও জায়েদ খানের সম্পর্কের নাকি বরফ গলেছে! এও শোনা যাচ্ছে, তারা একসঙ্গে নাকি সিনেমার পাশাপাশি নির্বাচনে অংশও নিতে পারেন! তবে এসব গুঞ্জন নাকি সত্যি সেটা জানার জন্য আরও অপেক্ষা করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ওমর সানীজায়েদ খানমৌসুমিমৌসুমীশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবশেষে জানা গেল ‘মিশন এক্সট্রিম’ মুক্তির তারিখ

পরবর্তী

মেসি-নেইমার-এমবাপের বোঝাপড়ায় ‘সময় দরকার’

পরবর্তী
প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-নেইমার-এমবাপের বোঝাপড়ায় ‘সময় দরকার’

সাত ক্রিকেটার ওমরাহ করতে গেছেন, ছবি ইম্পেরিয়াল হোটেলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT