চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে জানা গেল ‘মিশন এক্সট্রিম’ মুক্তির তারিখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
অভিনেতা হাতে পিস্তল নিয়ে দৃশ্য, উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির পথে। এই বিবেচনায় এবার বিগ বাজেটের দেশীয় সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তির ঘোষণা দিলেন এই সিনেমার অন্যতম পরিচালক, প্রযোজক এবং লেখক সানী সানোয়ার! 

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ ডিসেম্বরে দেশ ও দেশের বাইরে সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে বড় আয়োজনে শুরু হচ্ছে সিনেমাটির প্রচারণার প্রস্তুতিও।

সংবাদ বিজ্ঞপ্তিতে সানী সানোয়ার বলেন, শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেয়ার মাধ্যমে দেশে করোনার বিরুদ্ধে প্রাথমিক বিজয় ঘোষিত হয়েছে। জীবনযাত্রা এখন অনেকটা স্বাভাবিক। পাশাপাশি ব্যাপকভিত্তিক ভ্যাক্সিনেশনও চলছে। এখন শুধু একটি জিনিসই বাকি, আর তা হলো সিনেমা হলে বড় বাজেটের নতুন সিনেমা মুক্তি পাওয়া। এই ঘোষণার মাধ্যমে আমরা সেই কাজটি করতে যাচ্ছি।

আশাবাদ ব্যক্ত করে সানী বলেন, এ যাত্রায় আশা করছি সবাই আমাদের পাশেই থাকবেন। করোনার বড় ধাক্কা সামলে আবারও আমরা ফিরে যাবো সিনেমার সেই সুদিনে।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই চিত্রনাট্যকার আরও জানান, ‘মিশন এক্সট্রিম’র প্রচারণা ফের ব্যাপক আয়োজনে শুরু করতে যাচ্ছেন। শিগগিরই প্রকাশ করবেন সিনেমা ট্রেলার এবং চমকপ্রদ সব প্রমোশনাল কন্টেন্ট।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তারকা অভিনেতা আরিফিন শুভ। এছাড়াও ‘ঢাকা অ্যাটাক’ তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন।

বিগ বাজেটের ‘মিশন এক্সট্রিম’র জন্য টানা ৯ মাসের হাড়ভাঙা খাটুনি করে বডি ট্রান্সফরমেশন করেছেন আরিফিন শুভ। সিক্স প্যাকের সুঠাম দেহে তাক লাগিয়ে দিয়েছেন দেশের সকল সিনেমাপ্রেমী দর্শকদের। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে ‘মিশন এক্সট্রিম’র মুক্তির ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র বিজয়ী এই জনপ্রিয় নায়ক।

তিনি বলেন, ‘মিশন এক্সট্রিম’র জন্য নিজেকে ফিট করতে যে পরিশ্রম করেছি, সেটা কখনো ভোলার মতো নয়। দীর্ঘ ট্রেনিংয়ে লিগামেন্ট পায়ের স্থানচ্যুত হয়েছিল, ছিঁড়েছিল টিস্যুও। সে আঘাতে এখনো কাতরাতে হয়। এসব কষ্ট ভুলে যাবো, যখন ‘মিশন এক্সট্রিম’ দেখে দর্শকদের ভালো লাগবে। সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে, এটা খুবই আনন্দের।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম, সৈয়দ নাজমুস সাকিবসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

এর আগে পর পর দুই বছর দুই ঈদে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির ঘোষণা দেওয়া হলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি।

ট্যাগ: আরিফিন শুভআরেফ সৈয়দইরেশ জাকেরএহসানুল রহমানঐশীজান্নাতুল ফেরদৌস ঐশীতাসকিন রহমানদীপু ইমামফজলুর রহমান বাবুফয়সাল আহমেদমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশনমিশন এক্সট্রিমরাইসুল ইসলাম আসাদরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসুদীপ বিশ্বাস দীপসুমিত সেনগুপ্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিথ্যাচারের রাজনীতিই বিএনপির সম্বল: কাদের

পরবর্তী

বৈরিতা নয়, সিনেমা এক করলো তাদের

পরবর্তী
তিনজন অভিনেতা একসঙ্গে ছবি, সবাই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরিতা নয়, সিনেমা এক করলো তাদের

প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-নেইমার-এমবাপের বোঝাপড়ায় ‘সময় দরকার’

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT