চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-নেইমার-এমবাপের বোঝাপড়ায় ‘সময় দরকার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আমরা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ ছিলাম না। যে ফল এসেছে, তাতে সন্তুষ্ট নই। জানি, আমাদের আরও ভালো করতে হবে। আমাদের অসাধারণ এক স্কোয়াড আছে। এখন একত্রে সেরাটা দেয়ার পথ খুঁজে বের করতে হবে। আমাদের সময় দরকার।’

কোচ মাউরিসিও পচেত্তিনো চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে ড্রয়ে শুরুর পর এভাবেই বলেছেন। তিনি যে ম্যাচের পর একথা বললেন, সেই ম্যাচে পিএসজির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছে লিওনেল মেসির। প্রথমবার মেসি-নেইমার-এমবাপে জুটি গড়েছেন লা প্যারিসিয়ানদের হয়ে।

সময়ের অন্যতম ভয়ঙ্কর আক্রমণত্রয়ী হয়ে ওঠার রসদ ভালোই আছে মেসি-নেইমার-এমবাপের মধ্যে। তারা কোনো ম্যাচে একসঙ্গে জ্বলে উঠতে পারলে প্রতিপক্ষ রক্ষণের কী দশা হবে অনুমান করে কেবল রোমাঞ্চিতই হওয়া যায়। অনেক আশা-প্রত্যাশার সেই মেলবন্ধনের দেখা পেতে আরও কিছুটা সময় লাগবে বলেই পচেত্তিনোর কথায় স্পষ্ট।

Banglabid

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে অতটা খারাপও খেলেনি পিএসজি। বেলজিয়ান ক্লাব ব্রুগের বিপক্ষে নেমেছিল। প্রথম লেগের লড়াইয়ে মাঠ ছেড়েছে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে। আন্দ্রে হের্রেরা দিয়েছেন এক পয়েন্ট বাঁচানো গোলটি।

ম্যাচের ৫০ মিনিটে এমবাপে চোটে মাঠ ছাড়ার আগ পর্যন্ত মেসি-নেইমার তার সঙ্গেই ছিলেন। মেসি-নেইমার ছিলেন পরেও। কিন্তু তিন তারকার কেউই এদিন গোলের দেখা পাননি।

এমবাপে যদিও স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রে হের্রেরার গোলে বলের যোগান দিয়েছিলেন। পরে মেসি-এমবাপের যৌথ প্রচেষ্টার একটি আক্রমণ আটকে যায় স্বাগতিক গোলরক্ষকের দেয়ালে।

Reneta

মেসি সেখানে জোরাল একটি শট ক্রসবারে লাগিয়েছেন। পরে আরও কয়েকবার গিয়েছিলেন ব্রুগে রক্ষণের কাছাকাছি, গোলের দেখা পাননি আর্জেন্টাইন মহাতারকা। নেইমার ছিলেন অনেকটাই অনুজ্জ্বল। ম্যাচ শেষে তাই ড্রয়ের ফলাফলের পাশাপাশি এই তিন তারকাকে ঘিরেই বেশি কথা বলতে হল কোচকে।

‘আমাদের উন্নতি করতে হবে। সেটা আমার জন্য কোনো সমস্যা নয়। আক্রমণের দিকে যা কিছু ঘটেছে আমি খুশিই, কেবল ফলটা ছাড়া। আমাদের কিছু জায়গায় কাজ করতে হবে।’

‘আমাদের প্রতিযোগিতা গড়ে তুলতে হবে, একে অপরকে জানতে হবে, একে অপরকে বুঝতে হবে, সফল হতে একত্রে কাজ করতে হবে। কিন্তু আজ রাতে (বুধবার) সেটি কোনো সমস্যা ছিল না।’

‘তাদের (আক্রমণত্রয়ী) মাঝে কার্যকরী বোঝাপড়া গড়ে ওঠার জন্য আমাদের সময় দরকার। এটা পরিষ্কার। আগেও বলেছি। সাম্প্রতিক সময়ে আমরা এটা নিয়ে কাজ করছি।’

সেজন্য আরও কিছুদিন সময় ও লিগের কয়েকটি ম্যাচ পাচ্ছেন পচেত্তিনো। চ্যাম্পিয়ন্স লিগে মাসের শেষে বড় পরীক্ষা অপেক্ষায়। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে যারা লেইপজিগকে ছয় গোলে ভাসিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেক্লাব ব্রুগেচ্যাম্পিয়ন্স লিগ-২০২১নেইমারপচেত্তিনোপিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈরিতা নয়, সিনেমা এক করলো তাদের

পরবর্তী

ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার

পরবর্তী
সাত ক্রিকেটার ওমরাহ করতে গেছেন, ছবি ইম্পেরিয়াল হোটেলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও শিশুদের উপস্থিতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আদ্-দ্বীন হাসপাতালে ডায়ালাইসিস ওয়ার্ড ও করোনারি কেয়ার ইউনিট উদ্বোধন

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT