চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলাল চৌধুরীর জন্য শ্রদ্ধা, ভালোবাসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৮
শিল্প সাহিত্য
A A
বেলাল চৌধুরী

কেন্দ্রীয় শহীদ মিনারে কবি ও সাংবাদিক বেলাল চৌধুরীর মরদেহে বুধবার শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাযার পর ফেনীতে নিজ গ্রামের বাড়ি শর্শদিতে দাফন করা হবে তাকে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। বিগত প্রায় ৪ মাস ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কবি বেলাল চৌধুরী।

Banglabid

গত ১৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ৮০ বছর বয়সী কবিকে আইসিইউতে নেয়া হয়। পরদিন শুক্রবার অবস্থার আরও অবনতি হলে বেলা সাড়ে ১২টার দিকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

১৯৩৮ সালের ১২ নভেম্বর ফেনীর শর্শদি গ্রামে জন্মগ্রহণ করেন বেলাল চৌধুরী। কর্মজীবনে সাংবাদিকতাকে পেশা হিসেবে নেন তিনি। বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত বিচিত্রা’র সম্পাদক ছিলেন দীর্ঘদিন। সম্পাদনা করেছেন ‘সাপ্তাহিক সন্দ্বীপ’ পত্রিকা। এছাড়াও কলকাতায় থাকার সময় সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘কৃত্তিবাস’ এর সঙ্গে জড়িত ছিলেন তিনি।

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে একুশে পদক পান তিনি। অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারও।

Reneta

‘নিষাদ প্রদেশে’, ‘স্বপ্নবন্দী’, ‘সেলাই করা ছায়া’, ‘কবিতার কমলবনে’, ‘আত্মপ্রতিকৃতি’, ‘স্থিরজীবন ও নিসর্গ’,‘যাবজ্জীবন সশ্রম উল্লাসে’ ও ‘বত্রিশ নম্বর’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

বাংলাদেশের অগ্রগণ্য কবিদের একজন ছিলেন বেলাল চৌধুরী। বাংলাদেশের সাহিত্যকে পশ্চিমবঙ্গে পরিচিত ও জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অনেক অবদান ছিল। তিনি বাংলাভাষী কবিদের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় থেকে শামসুর রাহমান, সৈয়দ শামসুল হকের অভিন্ন হৃদয়েষু বন্ধু ছিলেন।

দুই বাংলায় তিনি ছিলেন জনপ্রিয় কবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেলাল চৌধুরীলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন্যরকম এক রাষ্ট্রপতি

পরবর্তী

লিভারপুল-রোমা ম্যাচে উত্তেজনা, খুনের চেষ্টায় দুইজন গ্রেপ্তার

পরবর্তী

লিভারপুল-রোমা ম্যাচে উত্তেজনা, খুনের চেষ্টায় দুইজন গ্রেপ্তার

জামিন পেলেন মডেল আসিফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT