চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুতে ভরতনাট্যমে মুগ্ধতা ছড়ালেন মৌলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
বিনোদন
A A

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে সম্পন্ন হলো ভরতনাট্যম নাচের বিশেষ অনুষ্ঠান। ‘এভরি ফ্রাইডে কালচারাল ইভিনিং’-নামের এ অনুষ্ঠানে টানা দেড় ঘন্টা ভরতনাট্যমের পরিবেশনায় বেঙ্গালুরুবাসীকে মুগ্ধতা ছড়ালেন বাংলাদেশের নৃত্যশিল্পী জুইয়েরিয়াহ মৌলি।

‘এভরি ফ্রাইডে কালচারাল ইভিনিং’-এর এই আসরে নিয়মিত পরিবেশনের সুযোগ পান ভারতের পেশাদার শাস্ত্রীয় নৃত্যের শিল্পীরা। সেই মঞ্চে এবার নাচ করার সুযোগ পান বাংলাদেশের এই শিল্পী। আর সুযোগ পেয়েই ভূয়সী প্রশংসাও অর্জন করলেন তিনি।

বাংলাদেশের নৃত্যশিল্পী জুয়েইরিয়াহ মৌলি ভরতনাট্যমে স্নাতকোত্তর করছেন ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে আইসিসিআর স্কলারশিপে। শুধু যে একাডেমিক শিক্ষা নিতেই ব্যস্ত তিনি তাই নন, এর সাথে সাথে ভারতের বিভিন্ন প্রদেশে একের পর এক অনুষ্ঠানে-আয়োজনে অংশগ্রহণ করছেন এককভাবে কিংবা দলীয় পরিবেশনায়। এর অংশ হিসেবে এবার কানাড়ার ডিপার্টমেন্ট অব কানাড়া এন্ড কালচার, আইসিসিআর এর আয়োজনে দেড় ঘন্টার নৃত্য পরিবেশন করেন ব্যাঙ্গালুরুর ভারতীয় বিদ্যাভবনে।

Banglabid

ভরতনাট্যম এর পূর্ণ মারগাম ছিল এই নৃত্য পরিবেশনার অংশ যা লাইভ সংগীত পরিবেশনার সাথে সাথে উপস্থাপন করেন মৌলি। পুষ্পাঞ্জলি এবং তিলানা নৃত্যের এ অংশগুলো যৌথভাবে পরিবেশন করেন আরেকজন নৃত্য শিল্পী অঞ্জনা রামেশ এর সাথে। সংগীত পরিবেশনে ছিলেন নাট্টুভাঙ্গাম কির্তী রাম গোপাল, ভোকালে ছিলেন নন্দকুমার উন্নিকৃষ্ণন। মৃদঙ্গ বাজিয়েছেন শ্রী জনার্ধন এবং শ্রী কার্তিক সত্যভালি।

এ বিষয়ে জুয়েইরিয়াহ মৌলি বলেন, আমি আমার গুরুদের প্রতি কৃতজ্ঞ আমাকে এ পথ চিনিয়ে দেওয়ার জন্য। উৎসাহ আর অনুপ্রেরণা যোগানোর জন্য। আর আমার মা-বাবার প্রতিও অশেষ কৃতজ্ঞতা আমার উপর ভরসা রাখার জন্য। সবসময় সাপোর্ট করার জন্য। সবার আশির্বাদ চাই যাতে আরও ভালো শিখতে পারি, জানতে পারি। আরও ভালো ভালো কাজ করতে পারি। আন্তর্জাতিক পরিমন্ডলে যেন বাংলাদেশের নাম আরও অনেক মঞ্চে নিয়ে যেতে পারি- এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা আমার।

এছাড়াও গত বছর অ্যাসোসিয়েশন অব ভরতনাট্যম আর্টিস্ট অব ইন্ডিয়ার আয়োজনে ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত ‘আভায় প্রবাসী উৎসব’ এ জুয়েইরিয়াহ মৌলির পরিবেশনার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোন শিল্পীর উপস্থিতির ঘটনা ঘটে সে উৎসবে। ব্যাঙ্গালুরুর শিক্ষাজীবনের সাথে সাথে তামিলনারুর হনসুর নাট্যঞ্জলি, ব্যাঙ্গালুরুর সাঁই নৃত্যোৎসব, গুজরাটের গির্নার উৎসব, আওরাঙ্গবাদের আরু আওরাঙ্গবাদ নৃত্যোৎসবসহ অনেক উল্লেখযোগ্য উৎসবে ও আয়োজনে বাংলাদেশের নাম পৌঁছে দিচ্ছেন মৌলি। নৃত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য পেয়েছেন নাট্য কলামনি ও গির্নার রত্ন পদবীও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুয়েইরিযাহ মৌলিভরতনাট্যমলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রবীন্দ্রসংগীত গাইতে গেলে স্বরলিপি ঠিক রাখতে হয়

পরবর্তী

রহমতের মাস রমজান

পরবর্তী

রহমতের মাস রমজান

বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টেলিভিশনে সংবাদ প্রচার নয়: হাইকোর্ট

সর্বশেষ

চিকিৎসক থেকে টিকটকে মানসিক স্বাস্থ্য চর্চা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT