চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় টেলিভিশনে সংবাদ প্রচার নয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
- সেমি লিড, আদালত
A A

টেলিভিশন চ্যানেলের সংবাদ শিরোনাম কিংবা সংবাদের বিভিন্ন অংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় প্রচার করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

আগামী ১ সেপ্টেম্বর থেকে এ রায় কার্যকর করতে বলা হয়েছে রায়ে। এসংক্রান্ত একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল অবন্তী নুরুল। আর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান।

Banglabid

এ রায়ের পরে আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ সাংবাদিকদের বলেন, ‘সংবাদ শিরোনাম আপনি দিতে পারবেন। কিন্তু সেই সংবাদ শিরোনাম কোনো বিজ্ঞাপনদাতা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় (স্পন্সর) করতে পারবেন না।

কারণ, পৃষ্ঠপোষণকারী প্রতিষ্ঠান আপনার সংবাদ প্রচারের ক্ষেত্রে অর্থাৎ সম্পাদকীয়কে নিয়ন্ত্রণ করতে পারে। যা সংবিধানের ৩১, ৩২, ৩৯ অনুচ্ছেদকে লঙ্ঘন। তাই সংবাদ শিরোনাম বা সংবাদের বিভিন্ন অংশে স্পন্সরিং করাটা অবৈধ ঘোষণা করা হয়েছে।’

এ আইনজীবী আরো বলেন, ‘খবরের বিরতিতে বিজ্ঞাপনের বিরুদ্ধে আমরা না। আপনি যত খুশি বিজ্ঞাপন দেন। কিন্তু কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় তা করতে পারবেন না।’

Reneta

এদিকে রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস বলেন, ‘যতখুশি বিজ্ঞাপন দিতে পারবেন। তবে সেটা হতে হবে খবরের আগে পরে বা মাঝখানে বিরতি দিয়ে। কিন্তু সংবাদের শিরোনামসহ বিভিন্ন সেগমেন্টে স্পন্সর নিয়ে কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া যাবে না।’

এর আগে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক শিক্ষক এম এ মতিনের জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১১ সালের ১৭ অক্টোবর এ সংক্রান্ত রুল জারি করেছিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. নুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। সে রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট আজ রায় দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রায়হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রহমতের মাস রমজান

পরবর্তী

তারাবি নামায নিয়ে যতো কথা

পরবর্তী

তারাবি নামায নিয়ে যতো কথা

পবিত্র রমজান মাস থেকে আমরা কী শিক্ষা নিচ্ছি?

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT