চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুধবার সিলেট থেকে ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণা শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ঐক্যফ্রন্ট-বঙ্গবন্ধুর আদর্শ-বিএনপি-ঐক্যফ্রন্টের জনসভা-নির্বাচনী প্রচারণা-খামোশ

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে টানতে ঐক্যফ্রন্ট ও বিএনপি বুধবার থেকে প্রচারণা শুরু করতে যাচ্ছে। সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রচারণা ‍শুরু করবেন নেতারা।

বুধবার দুপুরে সিলেট যাবেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। ওইদিন দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট যাবেন বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা।

ইতোমধ্যে প্রচারণার জন্য প্রস্তুতি শুরু করেছে ঐক্যফ্রন্ট। জেলা থেকে জেলা, বিভাগ থেকে বিভাগ, গ্রাম, মহল্লা, ঘর-বাড়ি সর্বত্র একটি করে ভোট ভিক্ষা চাইতে ঐক্যফ্রন্টের নেতারা চষে বেড়াবেন পুরো দেশ।

ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা কমপক্ষে ২০টি অঞ্চলে যাবেন বলে জানিয়েছেন ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ডা. জাফরউল্লাহ চৌধুরী।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘সিলেট থেকে শুরু হবে আমাদের যাত্রা। যেতে যেতে পথসভা হবে, প্রচারণা হবে। ড. কামাল হোসেন অধিকাংশ জায়গায় সঙ্গে থাকবেন। শীর্ষ নেতৃবৃন্দ থাকবেন।’

তিনি বলেন, ‘আমরা মানুষকে বোঝাতে চাই, সরকারের পরিবর্তন দরকার। বর্তমান সরকার যে স্বৈরাচারী মনোভাব নিয়ে মানুষের ওপর অত্যাচার অব্যাহত রেখেছে তার অবসান হওয়া দরকার।’

একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ, শান্তিময় ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন ঐক্যফ্রন্ট শুরু করেছে তার পক্ষে থাকার জন্য ব্যাপক প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি।

এদিকে নির্বাচন পরিচালনায় সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে বেশকিছু উপকমিটি গঠন করেছে বিএনপি। নির্বাচন কমিশন সমন্বয়, পোলিং এজেন্ট প্রশিক্ষণ, নির্বাচন পর্যবেক্ষক, মিডিয়া, অর্থ ও প্রচার ইত্যাদি কমিটি ৩০০ আসনেই কাজ করবে।

পুরো নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টে একাকার হয়ে গেছে ২০ দলীয় জোটের জামায়াতসহ সব দল। ২৯৭টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে দলগুলো। অন্য ৩টি আসনে কর্নেল অলি আহমেদ নিজ দলীয় প্রতীক ‘ছাতা’ এবং ২টি আসনে জামায়াত স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করবে।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনে তাদের প্রধান টার্গেট গ্রামের মানুষ। শহুরে ভোটারদের জন্য তারা থাকবেন ঠিকই। কিন্তু তাদের মূল টার্গেট গ্রামীন ভোটার, নারী-তরুণ, কৃষক, শ্রমিক।

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্টনির্বাচনী প্রচারণাবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধ হয়ে গেল জামালপুরের একমাত্র সিনেমা হল ‘মনোয়ার’

পরবর্তী

এক্স-রে করাতে নেয়া হল লিটনকে

পরবর্তী

এক্স-রে করাতে নেয়া হল লিটনকে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা জাতিসংঘে গৃহীত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT