চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে হয়নি লিজার, বাগদানেই সম্পর্কের ইতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

একদিন আগেই অসুস্থতার খবরে সংবাদের শিরোনাম হয়েছিলেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত তারকা কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। কিন্তু এক দিনের ব্যবধানে এবার ব্যক্তিগত জীবনের খবর নিয়ে শিরোনামে এই কণ্ঠশিল্পী!

কণ্ঠশিল্পী লিজা বিবাহিত! মিডিয়ায় এমনটাই ছিলো ‘টপ সিক্রেট’! সবাই এমন তথ্য জেনে আসলেও হঠাৎ নতুন তথ্য দিলেন এই কণ্ঠশিল্পী। বললেন, ২০১২ সালের ২ মার্চ যে পাত্রের সঙ্গে তার বাগদান হয়েছিল, তা বিয়ে পর্যন্ত গড়ায়নি! বরং তার বছর তিনেক পর বাগদান ভেঙে গেছে।

লিজা জানান, ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে ওই সময় তাদের ঢাকার সোবহানবাগের বাসায় বাগদানের আয়োজন সম্পন্ন হয়, কিন্তু বিয়ে হয়নি।

লিজা বলেন, ২০১৫ সালের দিকে আমার বাগদান ভেঙে গেছে। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়নি। যার সঙ্গে বাগদান হয়েছিল, তিনি হয়তো এত দিনে বিয়েও করে ফেলেছেন। লিজা বলেন, আমি এখন একদম একা, মানে সিঙ্গেল!

বিয়ে ভেঙে গেলেও আপাতত বিয়ে বা কোনো সম্পর্কে জড়ানোর আগ্রহ নেই বলেও জানান ‘সুরাইয়া’ খ্যাত এই শিল্পী। বলেন, এখনই বিয়ে করার ইচ্ছে নেই। নানা কারণে বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি।

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন লিজা। এরপর একাধিক গান দিয়ে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে লিজা অসুস্থ। তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

গেল রবিবার রাতে লিজার পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছে। লিজা জানান, সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার তার বাসার ফেরার কথা রয়েছে।

ট্যাগ: কণ্ঠশিল্পীক্লোজআপ ওয়ানলিজালিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বামীর রিক্সায় চড়ে শ্রাবন্তীর এফডিসি দর্শন!

পরবর্তী

সোনা রাখতে পাঁচটি ভল্ট বানানোর অর্ডার দেন এনামুল ও রূপন

পরবর্তী

সোনা রাখতে পাঁচটি ভল্ট বানানোর অর্ডার দেন এনামুল ও রূপন

শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন

সর্বশেষ

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT