চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর রিক্সায় চড়ে শ্রাবন্তীর এফডিসি দর্শন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বাংলাদেশের ‘বিক্ষোভ’ ছবিতে কাজ করছেন কলকাতার শ্রাবন্তী। ওই ছবির শুটিংয়ে ঢাকায় এসেছেন শাকিব খানের ‘শিকারী’, ‘ভাইজান এলো রে’ ছবির এই নায়িকা। তবে একা নন, এবার সঙ্গে রয়েছে শ্রাবন্তীর স্বামী রোশন সিং।

শ্রাবন্তী শুটিং করছেন ঢাকার এফডিসিতে। তার শুটিং দেখতে সোমবার ঢাকায় এসেছেন স্বামী রোশান। মঙ্গলবার শুটিংয়ের আগে তিনি শ্রাবন্তীকে নিয়ে এফডিসিতে রিকসা চালিয়ে ঘুরেছেন। রোশন সিং বলেন, এই প্রথম বাংলাদেশে এলাম, এসেই খুব এনজয় করছি!

হঠাৎ রিকশাচালক হওয়া প্রসঙ্গে বললেন, শুনেছি রিকশা বাংলাদেশের ঐতিহ্য। তাই সামনে পেয়েই রিকশা চালানো শুরু করে দিই। এও জানালেন, শ্রাবন্তীর শুটিংয়ের ফাঁকে ঢাকার কোনো রাস্তায় দুজন রিকশায় চড়ে ঘুরে বেড়ানোর খুব ইচ্ছা আছে।

‘বিক্ষোভ’ নির্মাতা সূত্রের খবর, ঢাকার আশপাশে বিভিন্ন লোকেশনে পুরো সেপ্টেম্বর চলবে ‘বিক্ষোভ’-এর শুটিং। ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিংকি খান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের মেয়ে।

‘বিক্ষোভ’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের ছবিতে পারফর্ম করলেন বলিউডের সানি লিওন, যে গানটি গেয়েছেন কোনাল।

মূলত নিরাপদ সড়ক আন্দোলন নিয়েই বিক্ষোভ ছবির প্রেক্ষাপট। আগামী বছর ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দিতে চান প্রযোজক। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শান্ত খান। শ্রাবন্তী অভিনয় করছেন শিক্ষিকার ভূমিকায়। নায়িকা হিসেবে থাকছেন কলকাতার উঠতি অভিনেত্রী শুভশ্রী কর। আরও রয়েছেন বলিউডের রাহুল দেব, বাংলাদেশের সাদেক বাচ্চু প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিক্ষোভশ্রাবন্তীসানী লিওন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মোকাবেলার আহবান

জুলাই ৫, ২০২৬

বিলবোর্ড ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT