চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির মতো এরশাদ সাম্প্রদায়িক মদদ পাপে দুষ্ট: নাসিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
রাজনীতি
A A

একাত্তর পরবর্তী সময়ে বিএনপি-জামায়াতের মতো হুসেইন মুহাম্মদ এরশাদও স্বাধীনতার বিরোধীতাকারী সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ১৪দলের সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে শামিম আহমেদ রচিত শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এরশাদ প্রসঙ্গে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন: সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ এই পাপের (স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তির লালন) বাইরে নন। ক্ষমতায় থাকতে তিনিও একাত্তরের ঘাতক ও পঁচাত্তরের খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন।

Banglabid

সঙ্গে যোগ করেন: সাম্প্রদায়িক শক্তি যখন আমাদের এই স্বাধীন বাংলাদেশকে গ্রাস করছিল তখন শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশকে আমরা আবার ফিরে পেয়েছি। মনে রাখতে হবে ওই সাম্প্রদায়িক শক্তিকে আর কখনো ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

ভুল হলে আওয়ামী লীগের সমালোচনা এমনকি সরকারের সমালোচনা করতে বাধা নেই মন্তব্য করে নাসিম বলেন: আওয়ামী লীগের সমালোচনা করেন, সরকারের সমালোচনা করেন; কোন সমস্যা নেই।কিন্তু ওই সাম্প্রদায়িক শক্তিকে সহযোগিতা করার অর্থ হলো একাত্তরে যারা আমাদের স্বাধীনতাকে হত্যা করার চেষ্টা করেছিলো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিলো তাদেরকে সহায়তা করা।

এই অপশক্তিকে বারবার বিএনপি জামায়াত গোষ্ঠী সহায়তা করেছে বলে এসময় অভিযোগ করেন তিনি।

Reneta

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আজ এই পরিণতি কেন? প্রশ্ন রেখে সরকারের সাবেক এ মন্ত্রী বলেন: বাংলাদেশের জনগণ তাদের (বিএনপি) পাপ ভুলতে পারেনি। সেই পাপের ফল খালেদা জিয়া ভোগ করছেন। আমরা চাই না কোন রাজনৈতিক নেতা জেল খাটুক। তারপরও বলতে বাধ্য হচ্ছি বিএনপি অতীতে যে পাপ করেছে তার ফল হিসেবেই খালেদা জিয়া এখন জেলে।

গ্যাসের দাম নিয়ে সৃষ্ট জন-উদ্বেগ নিয়েও কথা বলেন তিনি।  আওয়ামী লীগ সরকার দাবি করে আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম মেম্বার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী নসরুল হামিদের (নাম উল্লেখ না করে) প্রতি আহ্বান জানান গ্যাসের মূল্য যেনো ততোটুকুই বাড়ানো হয় যা না বাড়ালেই নয়। সর্বোপরি পরিস্থিতি যেন জনগণের সহনীয় থাকে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মসজিদে হামলাকারী এই ‘ব্রেনটন টেরেন্ট’ কে?

পরবর্তী

ইয়াবা কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে ২ ভাই নিহত

পরবর্তী
নিহত

ইয়াবা কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে ২ ভাই নিহত

‘যারা নিরাপত্তা দিতে পারবে না আমরা সেখানে যাব না’

সর্বশেষ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT