চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবা কারবারি দুই গ্রুপের গোলাগুলিতে ২ ভাই নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
নিহত

কক্সবাজারের উখিয়ায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলিতে মোস্তাক আহমদ(৩৮) ও মোক্তার আহমদ(৪২) নামের ২ ভাই নিহত হয়েছে। এসময় ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালি গ্রামের জবর মল্লুকের ছেলে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, উখিয়ার পালংখালীতে রাতে দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২ টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি ও দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের সনাক্ত করা হয়।

নিহতরা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। মৃতদেহ ২টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারনিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির মতো এরশাদ সাম্প্রদায়িক মদদ পাপে দুষ্ট: নাসিম

পরবর্তী

‘যারা নিরাপত্তা দিতে পারবে না আমরা সেখানে যাব না’

পরবর্তী

‘যারা নিরাপত্তা দিতে পারবে না আমরা সেখানে যাব না’

ইউপিডিএফ

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT