চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির অভিযোগের জবাবে শওগাত আলী সাগর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

বিএনপির ‘সন্ত্রাসী সংগঠন’ অ্যাখ্যা পাওয়ার খবরটি প্রথম প্রকাশ করা নতুনদেশ পত্রিকার বিরুদ্ধে বিএনপির বিষেদাগারের জবাব দিয়েছেন এর প্রকাশক ও প্রধান সম্পাদক শওগাত আলী সাগর। সত্যনিষ্ঠ খবর পরিবেশনা, নির্মোহ তথ্য উপস্থাপনে নিয়োজিত থেকে এই সংবাদটির ক্ষেত্রেও পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে, বলেন তিনি।

বাংলাদেশ জাতিয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে আজকের একে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খবরটিকে ‘সম্পূর্ণ বানোয়াট, সাজানো’ এবং অনলাইন পত্রিকাটিকে ‘ক্ষমতাসীনদের দ্বারা প্রভাবিত’ বলে অভিযোগ করেন। সম্প্রতি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেন কানাডার ফেডারেল আদালতের বিচারক।

কানাডার টরেন্টো থেকে প্রকাশিত নতুনদেশ পত্রিকার প্রধান সম্পাদক বিএনপি নেতা রিজভীর বক্তব্যের প্রেক্ষিতে তার অবস্থান পরিষ্কার করেন। এই বিএনপি নেতার দাবিগুলোকে অস্বীকার করে ফেসবুকে তিনি লিখেন, কানাডার ফেডারেল কোর্টের রায়ের সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও আমরা আমাদের পেশাদারিত্ব বজায় রেখেই তা পরিবেশন করেছি।

Banglabid

“ফেডারেল কোর্ট একটি রায় দিয়েছে, আদালত কর্তৃক সেই রায়ের লিখিত কপি প্রকাশ এবং আমাদের হাতে পাওয়ার পরই আমরা সংবাদটি প্রকাশের সিদ্ধান্ত নেই। মোখিক রায়ের উপর সংবাদ পরিবেশনের রীতি থাকলেও আমরা লিখিত কপির জন্য অপেক্ষা করেছি। আমাদের ভূমিকা আদালত কর্তৃক প্রকাশিত দলিলের ভিত্তিতে আদালতের বক্তব্য পাঠকদের সামনে তুলে ধরা।”

এছাড়াও পদ্মসেতু ষড়যন্ত্র মামলা, নুর চৌধুরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গ্রহণযোগ্য খবর পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সমাদৃত হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

প্রতিবেদকের (শওগাত আলী সাগর) সাথে ছাত্রলীগের অতীত সংশ্লিষ্টতা এবং ‘কানাডায় বসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর’ অভিযোগের জবাবে শওগাত আলী বলেন, “রুহুল কবির রিজভী আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ছিলাম বলে উল্লেখ করেছেন- সেটি সত্য নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং শাহ আমানত হলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বও পালন করেছি। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় সাংবাদিকতা শুরুর সঙ্গে সঙ্গেই আমার দলীয় রাজনীতির সাথে সম্পর্কের অবসান ঘটে।”

Reneta

সাগর বলেন, ঢাকায় মূলধারার সংবাদপত্রে দীর্ঘদিন কাজ করার সময়ও কেবলমাত্র রাজনৈতিক পরিচয়ে বিভাজিত হওয়ায় সাংবাদিক ইউনিয়নের কোনো অংশের সাথেই আমি সম্পৃক্ত হইনি। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনার কারনে কোনো মিডিয়া বা মিডিয়াকর্মীকে দলীভূক্ত ঘোষনা দেওয়ার প্রবণতাটই দু:খজনক।

বরাবরের মতোই দায়িত্বশীল ও পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের অঙ্গীকার করে সাগর বলেন, দেশে এবং প্রবাসে দায়িত্বশীলতার সাথে এবং পেশাদারিত্ব বজায় রেখেই আমি সাংবাদিকতা করেছি, এখনো করছি ভবিষ্যতেও করবো।

“নতুনদেশ এর পক্ষে আমি আমাদের পাঠকদের আশ্বস্থ করতে চাই, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট যে কোনো ঘটনা কানাডায় ঘটবে, আমরা পেশাদারিত্বের সাথে, সত্যনিষ্ঠভাবে সেই ঘটনার খবর পাঠকদের সামনে তুলে ধরবো।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় ভিড় কম ক্রেতা বেড়েছে

পরবর্তী

পদ্মার চরে হবে আধুনিক ক্রীড়াপল্লী ও অলিম্পিক কমপ্লেক্স: প্রধানমন্ত্রী

পরবর্তী

পদ্মার চরে হবে আধুনিক ক্রীড়াপল্লী ও অলিম্পিক কমপ্লেক্স: প্রধানমন্ত্রী

বল হাতে মাহমুদউল্লাহর ‘ঝড়’

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT