চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল হাতে মাহমুদউল্লাহর ‘ঝড়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

প্রথম ম্যাচে ব্যাটিংয়ে তাকে আউট করতে পারেননি প্রতিপক্ষ বোলাররা। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়েই নামার সুযোগ পাননি। পিটারসেন-রুশো, শেহজাদ-সরফরাজদের ভিড়ে তৃতীয় ম্যাচেও ব্যাটিংটা পাবেন কিনা সেটি নিয়ে হয়তো ভাবনাতেই ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ! কিন্তু দলের দুর্দান্ত পারফরম্যান্সে তো নিজের দারুণ কোনো অবদান থাকা চাই। করাচির বিপক্ষে তাই বল হাতেই নিজের জাতটা চিনিয়ে রাখলেন বাংলাদেশি অলরাউন্ডার। নিয়েছেন তিনটি উইকেট।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে করাচি কিংসের বিপক্ষে নেমেছে মাহমুদউল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। শুরুতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত গতিতেই এগোচ্ছিল করাচি। কুমার সাঙ্গাকারা ও বাবর আজম ৭.৫ ওভারে ৬৩ রান তুলে ফেলেন। মাহমুদউল্লাহ আক্রমণে এসে সাঙ্গাকারাকে (২৮) থামিয়ে ব্রেক-থ্রু দেন। লঙ্কান তারকাকে সরফরাজের স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন।

এরপর আরেক উদ্বোধনী বাবরকে (৩৬) হাসান খানের ক্যাচ বানিয়ে ফেরান টাইগার তারকা। তার পরের ওভারেই একই ফিল্ডারের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন শোয়েব মালিককে (৯)। শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নেন মাহমুদউল্লাহ। দলের লক্ষ্যটা ধরাছোঁয়ার মধ্যে রাখতে বড় ভূমিকা রাখেন। করাচি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রানের বেশি এগোতে পারেনি।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মার চরে হবে আধুনিক ক্রীড়াপল্লী ও অলিম্পিক কমপ্লেক্স: প্রধানমন্ত্রী

পরবর্তী

দুর্দান্ত মাহমুদউল্লাহই ‘ম্যাচ সেরা’

পরবর্তী

দুর্দান্ত মাহমুদউল্লাহই ‘ম্যাচ সেরা’

বলয়গ্রাস সূর্য গ্রহণ রোববার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT