চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার কাছে এখনো ৬৫০ কোটি পাওনা মেসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় মেসি ব্যর্থতার কারণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এল মুন্ডোর ফাঁস করা লিওনেল মেসির বেতন-অঙ্ক নিয়ে বেশ চাপে আছে বার্সেলোনা। দেনাদারদের থেকেও চাপ আসতে শুরু করেছে, ক্লাবের কাছে পাওনা আছে খেলোয়াড়দেরও। করোনায় সৃষ্ট আর্থিক দুর্দশার কারণ দেখিয়ে মূল দলের ফুটবলারদের বেতন বকেয়া রেখেছে বার্সা।

বার্সেলোনার মোট ঋণের পরিমাণ ১.১৭৩ বিলিয়ন ইউরো। যার মধ্যে ৭৩০ মিলিয়ন হল স্বল্প-মেয়াদী ঋণ। অর্থাৎ, এসব ঋণ আগামী জুনের মধ্যেই পরিশোধ করতে হবে ক্লাবকে। যার বেশিরভাগ পাওনাদারই হচ্ছে বিভিন্ন ক্লাব। যারা খেলোয়াড় বিক্রি করে এপর্যন্ত পুরো টাকা বুঝে পায়নি।

রেডিও কাডেনা কোপ বলছে, এসব ঋণের ভালো একটা অঙ্ক পাওনা খোদ লিওনেল মেসিরও। জানুয়ারির শেষ নাগাদ চুক্তি অনুসারে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বেতন ও প্রচারস্বত্ত্ব মিলিয়ে ৭২ মিলিয়ন ইউরো পরিশোধ করার কথা কাতালান ক্লাবটির। অথচ মেসি পেয়েছেন মাত্র ৮.৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ, ক্লাবের কাছ থেকে ৬৩.৫ মিলিয়ন ইউরো পাওনা আছে ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের। বাংলাদেশি অঙ্কে যার পরিমাণ ৬৫০ কোটি টাকা।

অবশ্য মেসিসহ খেলোয়াড়দের সঙ্গে বেতন কাটছাঁট নিয়ে চুক্তিতে এসেছে বার্সা। যার মাধ্যমে চলতি মহামারীতে ১৭২ মিলিয়ন ইউরো সাশ্রয় হবে তাদের। তাতে মেসিসহ দলের অধিকাংশ খেলোয়াড়েরই বেতন বেশরকম কমে গেছে। কিছুদিন আগেও গুঞ্জন ছিল, ‘বি’ দলের খেলোয়াড়দের বেতন দেয়ার সামর্থ্যই হারিয়েছে বার্সা।

বার্সার সঙ্গে সবশেষ চুক্তিতে চার বছরে মেসির ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো পাওয়ার তথ্য ফাঁস করেছে স্প্যানিশ পত্রিকা এল মুন্ডো। বাংলাদেশি অঙ্কে যার পরিমাণ ৫ হাজার ৭০২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ৭৮২ টাকা।

ট্যাগ: বার্সেলোনামেসির বেতন ফাঁসলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রায় দু’ফুট উচ্চতার তুষারপাতে নিউইয়র্কে জনজীবন বিপর্যস্ত

পরবর্তী

১৯ ভুয়া আইডি দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ ভুয়া আইডি দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা

বক্তা ডিজিটাল রেমিট্যান্স ও মোবাইল মানি সেবা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গরিব মানুষের কাছে বিকাশ যেন তাদের জীবনেরই অংশ: কামাল কাদীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

আগস্ট ৩১, ২০২৬
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের আটককেন্দ্র থেকে ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT