চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ ভুয়া আইডি দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষামন্ত্রী, শিক্ষা উপ-মন্ত্রীসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে তৈরি করা ১৯টি ভুয়া ফেসবুক আইডি ও মেসেঞ্জার দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেপ্তারের নাম মো. সৈকত হোসেন ভূইয়া ওরফে তপু (২১)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার খিলক্ষেতের রিজেন্সি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Banglabid

মঙ্গলবার ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) এস এম রেজাউল হক জানান, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপ-মন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের ছবি ব্যবহার করে কে বা কারা মিথ্যা তথ্য দিয়ে টাকার বিনিময়ে পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করার কথা বলে ফেসবুকে বিভিন্ন প্রকার পোস্ট দিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে চিহ্নিত করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তপু ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রতারণার কাজে সে প্রায় ১৯টি ফেসবুক ও মেসেঞ্জার আইডি ব্যবহার করতো। তার মোবাইল ফোন হতে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপ-মন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের ছবিযুক্ত ফেসবুক আইডিতে লগইন করে দেখা যায়, সে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাষ্টার্স পরীক্ষার মার্কশিট পরিবর্তন ও নাম্বার বাড়িয়ে দেয়ার আশ্বাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে অনেক পোস্ট দিয়েছে।

রেজাউল হক জানান, তপু রেজাল্ট পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের তার পরিচালিত ফেসবুক মেসেঞ্জারের ইনবক্সে ম্যাসেজ দিতে বলে। ভুক্তভোগীরা ম্যাসেজ দিলে প্রতারক তাদেরকে এডিট করা মার্কশিট ও বিকাশে বিভিন্ন লোকের পাঠানো টাকার স্ক্রীনশট দেখিয়ে আস্থা অর্জন করতো।

Reneta

মোবাইল ব্যাংকিং নাম্বার দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তাকে ব্লক করে যোগাযোগ বন্ধ করে দিতো। এছাড়াও, সে বিভিন্ন নারী পুরুষের ছবি ফেসবুক প্রোফাইলে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাতো।

এ ঘটনায় গ্রেপ্তার প্রতারক তপুর বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ১
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সার কাছে এখনো ৬৫০ কোটি পাওনা মেসির

পরবর্তী

গরিব মানুষের কাছে বিকাশ যেন তাদের জীবনেরই অংশ: কামাল কাদীর

পরবর্তী

গরিব মানুষের কাছে বিকাশ যেন তাদের জীবনেরই অংশ: কামাল কাদীর

গান নিয়ে সামিনা চৌধুরীর অন্যরকম যাত্রা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT