চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় দু’ফুট উচ্চতার তুষারপাতে নিউইয়র্কে জনজীবন বিপর্যস্ত

শাহ ফারুক রহমান শাহ ফারুক রহমান
১:৩০ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A
নিউইয়র্কে তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত, গাড়ি ও রাস্তায় তুষার জমে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে রোববার গভীর রাত থেকে শুরু ভারী তুষারপাত সোমবার রাত পর্যন্ত অব্যাহত আছে। ভারী তুষারপাতে কোথাও কোথাও দু’ফুট বা এর কাছাকাছি উচ্চতার বরফের স্তুপ তৈরি হয়েছে। তুষারপাতের সঙ্গে চলছে প্রচণ্ড দমকা বাতাস। আর এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

তুষারপাত হবে এবং সেটা ভালোভাবেই হবে এই সংবাদ আগে থেকেই জানতেন নগরবাসী। তাই মানসিক প্রস্ততিও ছিলো সবার। করোনার জন্য এমনিতেই জরুরী সেবায় কাজ করা মানুষ ছাড়া অন্যরা ঘরে বসেই অফিস করেন। তাছাড়া কর্মজীবী মানুষের বড় একটা অংশ করোনাকালীন বেকার ভাতা পাচ্ছেন। তাই সাধারণ মানুষ ঘরে বসেই সময় দিন কাটিয়ে দেন। রেস্টুরেন্ট ও গ্রোসারীগুলোতে ক্রেতা নেই বললেই চলে। বড় বড় শপিংমলগুলো ফাঁকাই পড়ে ছিল। প্রয়োজনে যারা বের হয়েছেন তারা ভারী তুষারপাতে নাজেহাল হয়ে পড়েন।

বিকেলে নগরীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ মানুষ বরফে ঢাকা নিজের বাড়ির আঙ্গিনা, গাড়ি পরিস্কার করছেন। তবে বরফের পরিমাণ বেশি হওয়ায় পেরে উঠছিলেন না।

রাস্তায় রাস্তায় সিটির বরফ পরিস্কার করার কাজে নিয়োজিত গাড়িগুলো অবিরাম ছুটছে। কোথাও কোথাও বরফে আটকে পড়া গাড়িকে দাড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়া বরফ গলে কাঁদা পানিতে পরিণত হওয়ায় সাধারণ মানুষের বিড়ম্বনার শেষ ছিলোনা। বরফে পা পিছলে আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তুষারপাতের কারণে নগরীতে শীত আরও ঝেঁকে বসেছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এমন তুষারপাত মঙ্গলবার পর্যন্ত চলবে। তারা আগামী সপ্তাহে আরও বড় ধরণের তুষারপাতের আশঙ্কার কথাও জানিয়েছেন।

ট্যাগ: তুষারপাতনিউ ইয়র্কযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

পরবর্তী

বার্সার কাছে এখনো ৬৫০ কোটি পাওনা মেসির

পরবর্তী
ফুটবল খেলোয়াড় মেসি ব্যর্থতার কারণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার কাছে এখনো ৬৫০ কোটি পাওনা মেসির

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ ভুয়া আইডি দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT