চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্নাব্যুতে সিটির অপেক্ষায় রিয়াল, জয়ে খুশি গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ পূর্বাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল ও সিটির কোচের মধ্যে আলোচনা চলমান, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাদে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালের প্রথম দেখায় রোমাঞ্চে ঠাসা ম্যাচে ৪-৩ গোলে জয় তুলেছে ম্যানচেস্টার সিটি। গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলায় সিটি ফুটবলারদের পারফরমেন্সে খুশি পেপ গার্দিওলা। ম্যাচ হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকায় সান্তিয়াগো বার্নাব্যুতে সিটিকে ভাগে আনার অপেক্ষায় কার্লো আনচেলত্তি।

ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের ডেরায় লড়াই করেছে ম্যাচের শেষ পর্যন্ত। একের পর এক আক্রমণ সামলে ব্যবধান বাড়াতে দেয়নি সিটিকে। উল্টো সুযোগ লুফে নিয়ে জোড়া গোল আদায় করে লিগে ১৪ গোল নিয়ে লেভান্ডোভস্কিকে ছাড়িয়ে গেছেন করিম বেনজেমা। তবে যেভাবে রিয়াল দুর্গে একের পর এক আক্রমণ চালিয়ে গেছে সিটি তারকারা তাতে বেশ খুশি গার্দিওলা।

‘ছেলেরা সবার সামনে যেভাবে পারফর্ম করেছে তাতে আমি দারুণ খুশি। কোনো অভিযোগ নেই। আমরা সাহসের সাথে খেলেছি। জয়ের জন্য মাঠে সবকিছু করেছি। আমরা নিজেদের পুনরুদ্ধার করেছি এবং আশা করি লিডস ও বার্নাব্যুতে খেলার সময় তা কাজে লাগবে।’

Banglabid

ম্যাচের শুরু থেকে যেভাবে একের পর এক আক্রমণ অব্যাহত রেখেছে সিটি ফরোয়ার্ডরা। তাতে এক অন্য সিটিকেই দেখল রিয়াল। ম্যাচ শুরু দ্বিতীয় মিনিটে ডে ব্রুইনের গোলে এগিয়ে যাওয়ার পর ১১ মিনিটে ফের ব্যবধান বাড়ান গাব্রিয়াল জেসুস। দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত রেখে জয় তুলে নেয় ৪-৩ গোলে। তবে বেশ কিছু সহজ সুযোগ গোলে পরিণত করতে না পারায় হতাশা আছে গার্দিওলার।

‘গোলের সম্ভাবনা তৈরি করলে তা রূপান্তর করতে হবে। ফুটবলারদের বোঝাতে চাই আমরা জয় পেয়েছি এবং মাথা তুলেছি। আমরা এক গোলে এগিয়ে ছিলাম কিন্তু তারা ১০ মিনিটে তিনটি গোল করার ক্ষমতা রাখে তারা। নিজেদের জন্য ভালো পরীক্ষা ছিল এটি তাদের ম্যাচে সমতায় ফেরার সুযোগ দেয়নি ছেলেরা।’

অন্যদিকে ম্যাচ হারের হতাশা থাকলেও এখনো সুযোগ থাকায় তা কাজে লাগাতে চান আনচেলত্তি। পিছিয়ে পড়েও যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছে তার দল তাতে প্রশংসার দাবীদার রিয়াল ফুটবলাররাও।

Reneta

‘আমাদের প্রস্তুত থাকতে হবে। যারা বার্নাব্যুতে দ্বিতীয় লেগে অংশ নেবে তাদের সাথে সরাসরি কথা বলব। আরেকটি জাদুকরী রাতের জন্য লড়াই করতে চাই আমরা।’

এ ম্যাচেও ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হন বেনজেমা। জোড়া গোল আদায় করার পাশাপাশি ব্যবধান কমানোতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

‘করিম বরাবরের মতোই দারুণ খেলেছে। পেনাল্টিটি দুর্দান্ত ভাবে নিয়েছে সে। মদ্রিচকে তুলে নেয়ার কারণ সে খারাপ খেলছিল। হেরে যাওয়ায় একটু হতাশ। আমরা একটু মনোযোগ দিলেই দুটি গোল এড়ানো যেত। আমাদের এখনো সুযোগ আছে। আমাদের ভালো ডিফেন্স করতে হবে। আমরা বল পেলে ভালো করছি। শেষ অবধি লড়াই করেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিগার্দিওলাচ্যাম্পিয়নস লিগবেনজেমাম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজুড়ে মৃত্যু সংখ্যা সাড়ে ৬২ লাখ ছুঁই ছুঁই

পরবর্তী

‘নয়া দামান’ গানের শিল্পী তশিবার নতুন গান

পরবর্তী
তশিবার নতুন গানের শুটিংয়ে অংশগ্রহণকারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'নয়া দামান' গানের শিল্পী তশিবার নতুন গান

বিক্ষোভকারীরা একটি রাজনৈতিক দলের সমর্থনে র‍্যালি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যেকোন রাজনৈতিক দল বিএনপির সাথে আন্দোলনে আসতে পারে’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT