আন্তর্জাতিক

বিশ্বজুড়ে মৃত্যু সংখ্যা সাড়ে ৬২ লাখ ছুঁই ছুঁই

করোনাভাইরাস

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী একটি রোগীর নাক থেকে নমুনা সংগ্রহ করছেন, করোনাভাইরাস পরীক্ষা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২৬ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৪৯ হাজার ১২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৬ হাজার ৫৪৫ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি আট লাখ ৩৭ হাজার ৬৬৬ জনে।

বুধবার ২৭ এপ্রিল সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ১২৫ জন। দেশটিতে এ পর্যন্ত চার কোটি ২০ লাখ নয় হাজার ৫৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২৮ হাজার ১৪৭ জন মারা গেছেন।

মেক্সিকোতে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৯০ জন। নতুন করে মারা গেছেন ৩৯ জন।

দেশটিতে সর্বমোট শনাক্ত হয়েছেন পাঁচ কোটি ৭৩ লাখ পাঁচ হাজার ১১৫ জন। সর্বমোট মারা গেছেণ তিন লাখ ২৪ হাজার ১৭৩ জন।

সাউথ কোরিয়াতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৬ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ১৪১ জন। দেশটিতে সর্বমোট শনাক্তের সংখ্যা ১৭ কোটি আট লাখ ছয় হাজার ৬২৬ জন। মারা গেছেন ২২ হাজার ৪৬৬ জন।

অস্ট্রেলিয়াতে নতুন করে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৮৯৯ জন ও মার গেছেন ৫০ জন। এখন পর্যন্ত সর্বমোট দেশটিতে শনাক্তের সংখ্যা পাঁচ কোটি ৭৮ লাখ আট হাজার ৩৭৬ জন। মৃত্যু হয়েছে সাত হাজার ১০২ জন।

নিউজিল্যান্ডে নতুন করে শনাক্ত হয়েছেন নয় হাজার ৯০২ জন। মারা গেছেন ২২ জন। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা নয় লাখ ছয় হাজার ৩৯৭ জন। মৃতের সংখ্যা ৬৭১ জন।

বিষয়:করোনাভাইরাস বিশ্ব পরিস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…