চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজির ঘোড়া হতে পারেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের মতো মেগা আসরে বরাবরই নজর থাকে সেরা খেলোয়াড়দের প্রতি। আলোচনা হয়ে থাকে সেরাদের ঘিরেই। তবে প্রতি আসরেই আলোচনার বাইরে থেকেও অনেকেই পাদপ্রদীপের আলোয় আসেন। দ্যুতি ছড়িয়ে আলোকিত করেন বিশ্বমঞ্চ। এমন কয়েকজন সম্ভাব্য তারকা খেলোয়াড়কে নিয়েই এই আয়োজন।

মোহাম্মদ মিঠুন (বাংলাদেশ)
ব্যাট হাতে খুব একটা ধারাবাহিক নন মোহাম্মদ মিঠুন। তবে অসাধারণ কিছু করার সক্ষমতা রয়েছে বাংলাদেশি এ মিডলঅর্ডার ব্যাটসম্যানের। গত বছরের এশিয়া কাপ থেকে এখন পর্যন্ত ১৮ ওয়ানডেতে চারটি হাফসেঞ্চুরি, ৩২.২০ গড়ে ৪২০ রান করেছেন মিঠুন। মিডলঅর্ডারে বাংলাদেশে ব্যাটিং সমস্যা সমাধানে দারুণ ভূমিকা রাখতে পারেন হার্ডহিটার এ ব্যাটসম্যান।

ইমাম-উল হক (পাকিস্তান)
পাকিস্তানের টপঅর্ডার সমস্যা বেশ পুরনো। তবে ইমাম-উল-হকের অভিষেকের পর সেই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ওপেনিং সঙ্গী ফখর জামানের মতো হার্ডহিটার ব্যাটসম্যান নন, তবে ব্যাটিং লাইনে নির্ভরতার প্রতীক ভাবা হচ্ছে ইমামকে। মাত্র ২৮ ম্যাচের ক্যারিয়ার, ৬টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। দ্বাদশ বিশ্বকাপের বড় তারকা হয়ে উঠতে পারেন উদীয়মান এ ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটের বর্তমান চার-ছক্কার বন্যার সঙ্গে হয়ত পুরোপুরি মানানসই নয় ইমামের ব্যাটিং। তবে লম্বা টুর্নামেন্টে হার্ডহিটিং ও বিগ ইনিংসের চেয়ে ধারাবাহিক পারফরম্যান্সও কম গুরুত্বপূর্ণ হবে না।

Banglabid

শন মার্শ (অস্ট্রেলিয়া)
ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ফেরায় শন মার্শের একাদশে জায়গা পাওয়াটাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। তবে একাদশে জায়গা পেলে দ্যুতি ছড়াতে পারেন অস্ট্রেলিয়ান এ ব্যাটসম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ১৮ ম্যাচে ৮৫১ রান করেছেন। ফলে মার্শকে নিয়ে প্রতিপক্ষ দলগুলোকে ভাবতেই হবে।

মুজিব-উর রহমান (আফগানিস্তান)
আফগানিস্তানের তারকা খেলোয়াড় বলতে রশিদ খান ও মোহাম্মদ নবীর নামই সবার আগে উচ্চারিত হয়। তবে ততোটা লাইমলাইটে না থাকলেও ইংল্যান্ড আসরে বড় তারকা হয়ে উঠতে পারেন মুজিব-উর রহমান। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২৯ ম্যাচে ৫১ উইকেট নিয়েছেন এ আফগান স্পিনার। দ্বাদশ বিশ্বকাপে দারুণকিছু করার জন্য তরুণ উদীয়মান স্পিনার মুজিবের দিকেই তাকিয়ে থাকবে যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেটপ্রেমীরা।

মঈন আলি (ইংল্যান্ড)
একঝাঁক তারকায় ঠাসা ইংল্যান্ড ক্রিকেট দল। জনি বেয়ারস্টো, জেসন রয়, জস বাটলার, জো রুট ও ইয়ন মরগান- স্বাগতিক দলে তারকার কমতি নেই। তবে মঈন আলির কথা বিশেষভাবে বলতেই হয়। ব্যাটিং ও কার্যকরী স্পিনে ইংল্যান্ডের আশা-ভরসার প্রতীক হয়ে উঠেছেন এ স্টাইলিশ ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ৩৮ ম্যাচে ৩২ উইকেট নেয়ার পাশাপাশি ৪৯৭ রান করেছেন। ঘরের মাঠে বিশ্বকাপ রাঙাতে পারেন মঈন।

Reneta

থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
দ্বাদশ বিশ্বকাপে খেলতে যাওয়া অন্যতম সেরা অলরাউন্ডার থিসারা পেরেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ৩৪ ম্যাচে ৪০ উইকেট নিয়েছেন এ শ্রীলঙ্কান তারকা। সেইসঙ্গে ১১৮.৭৯ স্ট্রাইকরেটে ৭৯৭ রান করেছেন। বিশ্বকাপে দ্যুতি ছড়ানোর যেন আগাম বার্তাও দিয়ে রেখেছেন পেরেরা। কার্যকরী বোলিংয়ের পাশাপাশি পাওয়ারহিটিং- বিশ্বমঞ্চে পাকা আসন করে নেয়ার সব গুণাবলিই রয়েছে লঙ্কান অলরাউন্ডারের।

আন্দিলে ফেলুকোয়ও (সাউথ আফ্রিকা)
সাউথ আফ্রিকা দলে আন্দিলে ফেলুকোয়ও পাকা আসন করে নিয়েছেন খুব বেশিদিন হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২৬ ম্যাচে ৩৬ উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও মোটামুটি সফল সাউথ আফ্রিকান এ অলরাউন্ডার। ২৮.৩ গড়ে ২৮৩ রান করেছেন সময়টাতে। কঠিন চাপের মুখে কার্যকরী ইনিংস খেলতে সক্ষম তিনি। যে কয়জন খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যে ভর করে আফ্রিকা প্রথম শিরোপার স্বপ্ন দেখছে, ফেলুকোয়ও তাদের মধ্যে অন্যতম।

মোহাম্মদ সামি (ভারত)
জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার নিশ্চিতভাবে ভারতীয় বোলিং আক্রমণের প্রথম ও দ্বিতীয় পছন্দ। তবে মোহাম্মদ সামি এ দুজনকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। ২০১৮ সালে ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর ১৩ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। শুরুতে ব্রেক-থ্রু এনে দেয়ার পাশাপাশি ডেথ ওভারগুলোতে প্রতিপক্ষ বোলারদের পরীক্ষা নিতে পারঙ্গম ভারতীয় পেসার। দ্বাদশ বিশ্বকাপে আলো কাড়তে পারেন সামি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবিশ্বকাপ-২০১৯মিঠুনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিমানের ফ্লাইট ম্যাগাজিনে ‘বাংলাদেশ’ বানান ছাপা হলো ‘বাঙালদেশ’!

পরবর্তী

‘পাসওয়ার্ড’-এর জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছি: মিশা

পরবর্তী

‘পাসওয়ার্ড’-এর জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছি: মিশা

ঈদ আয়োজনে চ্যানেল আই: ১৩ নাটক, ১০ টেলিফিল্ম ও ৭ চলচ্চিত্র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT