চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাসওয়ার্ড’-এর জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছি: মিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ৩০, মে ২০১৯
বিনোদন
A A

‘যারা ফিল্ম লাভার তারা পছন্দ করবে পাসওয়ার্ড। ১২ থেকে ৪০-৪৫ বছরের মানুষ কমার্শিয়াল ছবি যেমন দেখতে চায়, পাসওয়ার্ড একেবারে তেমন ছবি। খুব কষ্ট করতে হয়েছে পাসওয়ার্ডের জন্য। আমি, শাকিবসহ ছবিতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই পাসওয়ার্ডের জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছি।’ 

ঈদে মুক্তি পেতে যাওয়া এসকে ফিল্মস প্রযোজিত ছবি ‘পাসওয়ার্ড’ নিয়ে বলছিলেন ঢাকাই ছবি সফল খল-অভিনেতা মিশা সওদাগর। বরাবরের মতো এবারও এ ছবিতে তিনি মন্দ মানুষ হিসেবে হাজির হতে যাচ্ছেন। নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য চুল পর্যন্ত ফেলে দিয়েছিলেন মিশা।

চ্যানেল আই অনলাইনকে জানান, এর আগে ‘দানব’ ছবির জন্য ন্যাড়া হয়েছিলেন তিনি, এবার ‘পাসওয়ার্ড’-এর জন্য হলেন।

Banglabid

মিশা সওদাগর জানান, দুদিন পরপর ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই মাথা ন্যাড়া করতে হতো। মালেক আফসারী, শাকিব দুজনে এটা চাইছিলেন। আমি বললাম, ঠিক আছে তাই করবো। কারণ, আমি ভাবলাম নকলভাবে যদি টাক মাথা নেই এতে প্রাকৃতিক বিষয় ফুটে উঠবে না। ভালো পোশাকে ইন করলে স্মার্ট লাগে। ভালো জুতা পরলে মনের মধ্যে আনন্দ লাগে। ঠিক এমনই সত্যি সত্যি চুল ফেলার পর আমাকে ক্যারেকটার ওউন করা সহজ হয়েছে।

মিশা বলেন, সৎ চিন্তা ভাবনা নিয়ে কাজ করেছি। ‘পাসওয়ার্ড’-নিয়ে খুব সিরিয়াস ছিলাম। ক্যারিয়ারের প্রথমদিকে কাজ নিয়ে সিরিয়াস ছিলাম, মাথার মধ্যে ক্যারেক্টার নিয়ে খেতে বসতাম, ঘুমাতে যেতাম। পাসওয়ার্ডের জন্য তাই করেছি। সর্বোপরি কাজ খুব ভালো হয়েছে, এটাই মূল কথা।

তিনি বলেন, লোকেশনের কোনো শেষ নেই। একের পর এক লোকেশনে কাজ করেছি। একটানা কাজ করেছি। শাকিব-বুবলী গানের কাজ করলো তুরস্কের মতো দেশে। শুধু আমি না, প্রত্যেকেই সেরা কাজের চেষ্টা করেছে। প্রযোজক হিসেবে শাকিব কোথাও একবিন্দুও অপূর্ণতা রাখেনি। শাকিবের টাকার ছবি মানে, এটা আমারও ছবি।

Reneta

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ঈদের ছবি। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। কদিন আগে আনকাট সেন্সর ছাড়পত্র পায় ছবিটি। শাকিব খান, মিশা ছাড়াও অভিনয় করেছেন বুবলী, ইমন, অমিত হাসান প্রমুখ।

দুদিন আগে ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার সকালে এসে ছবির আরেকটি গান। প্রযোজক সূত্রের খবর, দেশের বড় বড় প্রায় দেড় শ’র কাছকাছি হলে হাই রেন্টালে মুক্তি পেতে যাচ্ছে ‘পাসওয়ার্ড’।
সদ্য প্রকাশিত ‘পাসওয়ার্ড’-এর গান:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানইমনবুবলীমিশামিশা সওদাগরলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাজির ঘোড়া হতে পারেন যারা

পরবর্তী

ঈদ আয়োজনে চ্যানেল আই: ১৩ নাটক, ১০ টেলিফিল্ম ও ৭ চলচ্চিত্র

পরবর্তী

ঈদ আয়োজনে চ্যানেল আই: ১৩ নাটক, ১০ টেলিফিল্ম ও ৭ চলচ্চিত্র

ধান-চালের বাজার-সিদ্ধান্ত

ধান-চালের বাজার স্বাভাবিক রাখতে কড়াকড়ি সিদ্ধান্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT