চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকিংহাম প্যালেসের জরুরি বৈঠক আহ্বানে ব্রিটেন জুড়ে শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০৪, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

হঠাৎ করেই ব্রিটেনের বাকিংহাম প্যালেসের সব কর্মকর্তা-কর্মচারীকে জরুরি ভিত্তিতে লন্ডনের বাকিংহাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। দেশের যে অংশেই থাকুক, সবখান থেকেই স্থানীয় সময় বুধবার রাতে প্যালেসে ডেকে পাঠানো হয় তাদের।

এ ঘটনায় প্রথমেই জনমনে আশঙ্কা দেখা দেয় রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের স্বাস্থ্য নিয়ে। কেননা বিভিন্ন সময় প্যালেসের অধিবাসীদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হলেও এভাবে হুট করে অল্প সময়ের নোটিসে সবাইকে ডেকে পাঠানোটা ‘খুবই অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

তবে কর্মীদের ডেকে পাঠানোর মূল কারণটি প্রকাশ পায় স্থানীয় সময় সকালে। অবশেষে ডিউক অব এডিনবার্গ পদ থেকে অবসর নিচ্ছেন প্রিন্স ফিলিপ। আগামী শরৎ, অর্থা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছে বাকিংহাম প্যালেস।

Banglabid

এই সময়ের মধ্যে আগে থেকে ঠিক করে রাখা কাজগুলো শেষ করবেন প্রিন্স ফিলিপ। তবে নতুন কোনো কাজের দায়িত্ব তিনি নেবেন না।

প্যালেস কর্মীদের ডেকে পাঠান রাজপরিবারের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা, রানীর ব্যক্তিগত সচিব স্যার ক্রিস্টোফার গেইট।

১৯৯৭ সালের পর থেকে রাজপরিবারের সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধুর মৃত্যুতে বাকিংহাম প্যালেসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম রয়েছে। কিন্তু রাতে মিটিং ডাকার পর থেকে এখন

প্রিন্স ফিলিপ
Reneta

পর্যন্ত পতাকা অর্ধনমিত করা হয়নি।

তবুও রাজপরিবারের সবচেয়ে বর্ষীয়ান সদস্য হওয়ায় সবদিক থেকেই রানী এবং প্রিন্স ফিলিপের স্বাস্থ্য নিয়েই দুশ্চিন্তা করা শুরু হয়। পতাকা অর্ধনমিত না হওয়ায় এ থেকে আশা করা হচ্ছিল, তারা দু’জনেই জীবিত আছেন। সেই আশাই সত্যি হয়েছে এবং প্রিন্স ফিলিপের অবসর নেয়ার সিদ্ধান্তের জন্যই সবাইকে ডেকে নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এর আগে বুধবার রানী এলিজাবেথ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে বাকিংহাম প্যালেসে দেখা করেন চলমান সংসদ বিলুপ্তি এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কথা বলার জন্য। টেরেসা মে স্বাভাবিকের চেয়েও বেশি সময়, আধঘণ্টারও বেশি রানীর সঙ্গে কথা বলেন।

অন্যদিকে রানীর স্বামী, ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপকেও বুধবার ফিতা কেটে একটি অনুষ্ঠানের উদ্বোধন করতে দেখা গেছে। এরপর হঠাৎ করেই কয়েক ঘণ্টার মধ্যে এমনভাবে প্যালেস কর্মীদের তলব করায় দু’জনের কোনো একজনের মৃত্যু আশঙ্কা ছড়িয়ে পড়ে পুরো দেশজুড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাকিংহাম প্যালেসরাণী এলিজাবেথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিকারুননিসার ভালো ফল অব্যাহত

পরবর্তী

কালো টাকা যেহেতু হচ্ছেই সেটা দেশে রাখতে পারার উদ্যোগই দেশপ্রেম

পরবর্তী

কালো টাকা যেহেতু হচ্ছেই সেটা দেশে রাখতে পারার উদ্যোগই দেশপ্রেম

হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ

সর্বশেষ

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT