চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বই মেলায় তারিকুল ইসলাম মাসুমের ‘শেখ মুজিবুর রহমানের ভাষা সংগ্রাম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, লাইফস্টাইল
A A

অমর একুশে বইমেলা-২০২০ এ প্রকাশ হয়েছে সাংবাদিক তারিকুল ইসলাম মাসুমের বই ‘শেখ মুজিবুর রহমানের ভাষা সংগ্রাম’।

৫২’র ভাষা আন্দোলনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী ছিলো তা লেখক বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছেন বইটিতে।

শেখ মুজিবুর রহমানের ভাষা সংগ্রাম বইটিতে: ভাষা আন্দোলন, স্বায়ত্বশাসনের আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করে শেখ মুজিবুর রহমান হয়েছেন জাতির পিতা হয়ে ওঠার পুরো ঘটনা প্রবাহ তুলে ধরার চেষ্টা করেছেন বইটিতে। অনেক গবেষণা করে তারিকুল ইসলাম মাসুম ‘শেখ মুজিবুর রহমানের ভাষা সংগ্রাম’ বইখানি তুলে ধরেছেন পাঠকের জন্য। এই বই শিক্ষার্থী, ইতিহাস অনুসন্ধিৎসু পাঠক ও গবেষকদের নতুন তথ্য জানতে সহায়ক হবে।

Banglabid

লেখক তার বই প্রসঙ্গে বলেন: ১৯৪৭ সালে অনেক বিপ্লবীর জীবন আর ত্যাগের বিনিময়ে ব্রিটিশ ভারত থেকে ভারতবর্ষ স্বাধীনত হয়। স্বাধীনতার পাশাপশি ধর্মের ভিত্তিতে ভাগ হয় এই ভূখণ্ড। বর্তমান বাংলাদেশ ইসলাম ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া পাকিস্তানের অংশ হয়। শুরু থেকেই পাকিস্তানের শাসকরা ইসলাম ধর্ম ও জাতীয় ঐক্যের নামে বাংলাদেশের মানুষের উপর বৈষম্যমূলক আচরণ চাপিয়ে দেয়। বাংলা ভাষার ও বর্ণের অস্তিত্ব মিটিয়ে দিতে একমাত্র উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার অপচেষ্টা করে।

যোগ করেন: ১৯৪৮ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন হয়, যে আন্দোলনে প্রথম গ্রেফতার হন শেখ মুজিবুর রহমান। ১৯৫২’র আন্দোলনে তিনি জেল থেকে নির্দেশনা দিয়েছে।

লেখক: তারিকুল ইসলাম মাসুম

বাংলা ভাষা ও বাঙালির অধিকার আদায়ে সোচ্চার হয়ে, হয়েছেন বঙ্গবন্ধু। স্বায়ত্বশাসনের আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করে শেখ মুজিবুর রহমান হয়েছেন জাতির পিতা। বাংলা ভাষা ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করে ভাষা সংগ্রামী শেখ মুজিবুর রহমান জাতিসংঘে মাতৃভাষা বাংলায় ভাষণ দিয়ে বাংলা ভাষাকে বিশ্বব্যাপী পরিচিত করেছেন।

Reneta

ভাষা সংগ্রাম দিয়ে শুরু এরপর স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন জাতির পিতা। শেখ মুজিবুর রহমানের ভাষা আন্দোলনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা আমি আমার বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি।

তারিকুল ইসলাম মাসুমের ‘শেখ মুজিবুর রহমানের ভাষা সংগ্রাম’ বইটি পাওয়া অমর একুশে বই মেলার বিশ্ব সাহিত্য ভবন, প্যাভিলিয়ন ২৪-এ। এবারের বই মেলার লেখকের প্রকাশিত আরেকটি বই হচ্ছে ‘একুশে ফেব্রুয়ারি ১৯৫২। তার প্রকাশিত প্রথম গ্রন্থ : ‘ভাষা সংগ্রামীর বাংলাদেশ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারিকুল ইসলাম মাসুম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদপুরে স্বামী-স্ত্রীসহ ৩জনের মৃতদেহ উদ্ধার

পরবর্তী

রাজশাহীতে চার দিনের জাতীয় পিঠা উৎসব শুরু

পরবর্তী

রাজশাহীতে চার দিনের জাতীয় পিঠা উৎসব শুরু

মারা গেছেন অভিনেতা তাপস পাল

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT