চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে চার দিনের জাতীয় পিঠা উৎসব শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

‘বাঙালির ঐতিহ্য পিঠা পার্বণ’ শিরোনামে রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব (রাজশাহী বিভাগ)।

সোমবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এই পিঠা উৎসবের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এই উৎসবের আয়োজন করেছে। এতে পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এসময় নগর ভবনের গ্রিন প্লাজায় বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় পরিবেশিত হয় দলীয় নৃত্য। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, বাংলাদেশের ঐতিহ্য মানে পিঠা পার্বণ। এই ঐতিহ্য যাতে হারিয়ে না যায় সেজন্যই এই উৎসবের আয়োজন। এই আয়োজন অনেক সুন্দর হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতার কারণে। যার পিতার নাম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান, সেই পিতার সন্তান মেয়র খায়রুজ্জামান লিটনের হাতেই অবশ্যই রাজশাহীর উন্নয়ন হবে। মাঝে ৫টা বছর লিটন মেয়র না থাকায় রাজশাহীর অনেক ক্ষতি হয়েছে।

প্রতিমন্ত্রী কে এম খালিদ আরো বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী পাটি সাপটা পিঠাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং ব্র্যান্ডিং করার ব্যাপারে কাজ করবো। আগামীতে যাতে রাজশাহীতে প্রতিবছর স্থানীয়ভাবে পিঠা উৎসব আয়োজন হয়, তাতে সহযোগিতা করবো।

উৎসবের উদ্বোধক সমাজসেবী শাহীন আকতার রেনী বলেন, বাংলাদেশের ঐতিহ্য পিঠা পার্বণ। পিঠা মানে বাঙালি, বাঙালি মানে পিঠা পার্বণ। পদ্মাপাড়ের রাজশাহীতে মুজিববর্ষের প্রাক্কালে এই উৎসবের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

Reneta

তিনি বলেন, রাজশাহীর নারীরা অনেক দূর এগিয়েছে। তারা এখন অনেক কিছুতেই পারদর্শী। রাজশাহীর পিঠার দিকে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে পিঠাকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়।

নারীনেত্রী রেনী আরো বলেন, বর্তমান সরকার নারীদের বিভিন্নক্ষেত্রে পৃষ্ঠপোষকতা প্রদান করছে। নারীরা এখন আর শুধু ঘরের মধ্যে নেই। তারা ঘরের বাইরে এসে বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছে। সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে রাজশাহীর নারীরা অগ্রণী ভুমিকা পালন করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাট্যব্যক্তিত্ব ম. হামিদ। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রাজশাহী বিভাগের আহ্বায়ক অধ্যাপক মলয় ভৌমিক, সঞ্চালনা করেন সদস্য সচিব কামার উল্লাহ সরকার। অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পিঠা উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি স্টল বসেছে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT