বিনোদন

মারা গেছেন অভিনেতা তাপস পাল

অভিনেতা তাপস পালের শেষ ছবি, হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা তাপস পালের হাস্যোজ্জ্বল ছবি, যিনি মারা গেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন ভারতীয় অভিনেতা তাপস পাল। মঙ্গলবার ভোররাতে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬১ বছর।

তাপস পালের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন তিনি। কথা বলা ও চলা–ফেরায় সমস্যা ছিল। ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয়।

সোমবার রাতে আবার অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। রাত ৩টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

২২ বছর বয়সে মুক্তি পায় তাপস পালের প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’। ‘সাহেব’ ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

বাংলার পাশাপাশি তাপস পাল অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছিলেন ‘অবোধ’ ছবিতে।

বিষয়:তাপস পাল ভারত মুম্বাই হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…