চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় লেখক-প্রকাশকরা চাইলে বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ ও গোয়েন্দা

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:৪১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

অমর একুশের গ্রন্থমেলায় দেশি-বিদেশি লেখক প্রকাশকরা নিরাপত্তা চাইলে তাদের বিশেষ নিরাপত্তা দেবে পুলিশ ও গোয়েন্দা। পুরো বইমেলা এবং আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনতে চায় পুলিশ। এ ব্যাপারে তারা বাংলা একাডেমির সহযোগিতা চেয়েছেন।

বাঙ্গালীর প্রাণের মেলা অমর একুশে বইমেলা। আর মাত্র দু’দিন পর। তারপরই মেলায় নামবে দর্শনার্থী আর সৃজনশীল লেখক প্রকাশকদের ঢল। এখন চলছে মেলা প্রাঙ্গণে শেষ প্রস্তুতি।

এবার বই মেলার পরিসর বেড়েছে আরও খানিকটা। তার নিরাপত্তা ব্যবস্থা নিছিদ্র করতে তৎপর পুলিশ ও গোয়েন্দারা। মেলা প্রাঙ্গণে নিরাপত্তার খুটিনাটি পর্যালোচনা করছেন ডিএমপি কর্মকর্তারা।

ডিএমপির জয়েন্ট কমিশনার রেজাউল করিম বলেন, বইমেলার ভেতরে-বাইরে একাধিক বেষ্টনী থাকবে। বিদেশি নাগরিকরা যারা বইমেলায় আসবেন তারা যদি ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন অবশ্যই তাদেরকে আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। এবং যদি কেউ মনে করেন তার নিরাপত্তা দরকার তাকে নিরাপত্তা দেওয়া হবে।

মেলা থেকে ফেরার পথে কথা সাহিত্যিক হুমায়ুন আজাদ ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়, নিজের প্রকাশনা অফিসে ফয়সাল আরেফিন দীপন হত্যার ঘটনা মাথায় রেখে এবার সাজানো হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

রমনা অপরাধ বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, মেলায় আসার যাওয়ার জন্য যে এলাকাগুলো রয়েছে, দোয়েল চত্বর, শাহাবাগসহ মেলার আশে-পাশে সকল এলাকায় আমরা সিসি ক্যামেরার আওতায় আনবো।

তাছাড়া মেলায় আগত সবাইকে আর্চওয়ে দিয়ে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে আসতে হবে। মেলার চারদিকে স্থাপিত ওয়াচ টাওয়ার থেকে সন্দেভাজনদের গতিবিধি মনিটর করবে পুলিশ।

বিস্তারিত ভিডিও রিপোর্টে….

https://www.youtube.com/watch?v=rsqwML4lufg

 

ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা ২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্প-পুতিনের ফোনালাপ

পরবর্তী

প্রায় ১ মাস নিখোঁজ থাকার পর ঘরে ফিরেছেন পাকিস্তানি ব্লগার সালমান

পরবর্তী

প্রায় ১ মাস নিখোঁজ থাকার পর ঘরে ফিরেছেন পাকিস্তানি ব্লগার সালমান

৫ জনের তালিকা পাঠানোর ব্যাপারে রাতে সিদ্ধান্ত নেবে বিএনপি

সর্বশেষ

সমর্থকদের উপর পুলিশের ‘বল প্রয়োগের’ নিন্দা জানিয়েছে বার্সা

আগস্ট ২৫, ২০২৬

৩২ বছর পর ফুটবলে বড় একটি রেকর্ড ভাঙল মালয়েশিয়ার এক ক্লাব

আগস্ট ২৫, ২০২৬

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT