চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে ‘জঙ্গিবাদে উস্কানি’ রাবি প্রভাষক বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রভাষক মো. শিবলী ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‘জঙ্গিবাদ বিস্তারে সহায়ক ও রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৫ জুলাই চিঠিটি ইস্যু করে মন্ত্রণালয়।

২৮ জুলাই মন্ত্রণালয়ের ওই চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রাবি। তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হকের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই ফেসবুকে স্ট্যাটাস দেন শিবলী ইসলাম। সেই স্ট্যাটাস আইন মন্ত্রণালয়ের নজরে আসলে ২৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আইন মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৈয়বুল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে লেখা হয়েছে, ‘বিষয়টি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তথা সরকারের ভাবমূর্তির পরিপন্থী। মন্ত্রী কোন প্রেক্ষাপটে কী বক্তব্য দিয়েছেন, তা সম্পর্কে শিবলী ইসলাম কোনো ব্যাখ্যা প্রকাশ করেননি।’

চিঠিতে আরও লেখা হয়, ‘ফেসবুকে একজন শিক্ষকের এ ধরনের পোস্ট প্রকাশ করা জঙ্গিবাদ বিস্তারে সহায়ক এবং রাষ্ট্রের প্রতি হুমকিস্বরূপ। ইচ্ছাকৃতভাবে এরূপ মানহানিকর বক্তব্য প্রকাশ করায় তা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ২০০৬–এর ৫৭ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হয়েও তিনি ফেসবুকে ওপরে উল্লিখিত পোস্ট প্রকাশ করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন; যা শিক্ষকতা পেশার নৈতিক মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।’

ট্যাগ: কটূক্তিরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সিটিসেল বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি’

পরবর্তী

উত্তরাঞ্চলে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

পরবর্তী

উত্তরাঞ্চলে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

শাজনীন হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড বাকিরা খালাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT