আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আকাশ থেকে তোলা নর্থ কোরিয়ার পারমাণবিক কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বৈরী নীতিতে কোনো পরিবর্তন আসেনি অভিযোগ করে নিজেদের পারমাণবিক শক্তি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে নর্থ কোরিয়া। একই সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য ওয়াশিংটনের আহ্বানও প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।

সোমবার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে নর্থ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এসব কথা বলেন।

বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, নর্থ কোরিয়ার ‘সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের’ প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার, দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে পরিকল্পিত যৌথ সামরিক মহড়া প্রমাণ করে যে ওয়াশিংটন এখনো সংঘাতমূলক অবস্থান ধরে রেখেছে।

তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে নর্থ কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী নীতিতে কোনো পরিবর্তন না আসার বিষয়টি স্পষ্ট হয়েছে।

এ অবস্থায় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক শক্তি আরও জোরদার করার কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

বিষয়:নর্থ কোরিয়াপারমাণবিক শক্তিযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…