চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমনা বটমূল ও মঙ্গল শোভাযাত্রায় জঙ্গী হামলার আশঙ্কা ডিএমপি’র

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
২:৪২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২২
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
ডিএমপি’র মুখপাত্র রমনা বটমূল ও মঙ্গল শোভাযাত্রায় জঙ্গী হামলার আশঙ্কা প্রকাশ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গী তৎপরতা বিষয়ে কয়েকটি প্রতিবেশী দেশের গোপন বার্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উগ্রবাদীদের তৎপরতার কারণে পয়লা বৈশাখে রমনা বটমূল ও মঙ্গল শোভাযাত্রায় জঙ্গী হামলার আশঙ্কা করছে পুলিশ ও গোয়েন্দারা।

পয়লা বৈশাখ বাঙ্গালির চিরায়ত উৎসব বাংলা নববর্ষ। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ আর ঢাকা বিশ্বাবিদ্যালয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন অন্যদিকে চলছে নিরাপত্তা প্রস্তুতি।

দুপুরে রমনায় সেই নিরাপত্তা প্রস্ততি দেখতে আসেন ঢাকার পুলিশ কমিশনার। সম্ভাব্য জঙ্গী হামলা ঠেকাতে বিশেষ বাহিনীর মহড়া দেখেন তিনি।পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।

Banglabid

ডিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, জঙ্গী তৎপরতার বিষয়ে প্রতিবেশী কয়েকটি দেশ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। জঙ্গী তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে বলে তারা ধারণা করছেন। আর সেই প্রেক্ষিতেই ডিএমপি’র পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও এ ধরনে কিছু জঙ্গী তৎপরতা বেড়ে গেছে। আর এ কারণেই এই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গল শোভাযাত্রায় সাধারণত অনেক মানুষ থাকে, যার ফলে যে কোন সময় বাইরে থেকে একজন ঢুকে নাশকতা সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

Reneta

তিনি জানান, যে কোন পরিস্থিতি মোকাবিলায় দফায় দফায় সুইপিং করছে নিরাপত্তা কর্মীরা। বোমা নিস্ক্রিয়করণ দল ছাড়াও প্রস্তত থাকছে বিশেষ বাহিনী ষ্পেশাল ইউপন এন্ড ট্যাকটিস সোয়াট।

রমনা বটমূল এবং এর আশপাশ এলাকায় পহেলা বৈশাখের সব কার্যক্রম বেলা দুইটার মধ্যে শেষ করতে হবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গী হামলাঢাকা বিশ্ববিদ্যালয়পয়লা বৈশাথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত: পিয়া বিপাশা

পরবর্তী

রেখার সঙ্গে নাম জড়িয়েছিল ইমরানের?

পরবর্তী
প্রেস রিপোর্টের ছবি যেখানে ইমরানের ইনসুইং পারফেক্টের খবর প্রকাশিত হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রেখার সঙ্গে নাম জড়িয়েছিল ইমরানের?

নেইমার ও জোকারোভিচ ফুটবল খেলছেন, হাসি-মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের সাথে ফুটবলে মাতলেন জোকোভিচ

সর্বশেষ

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT