চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেখার সঙ্গে নাম জড়িয়েছিল ইমরানের?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বলিউডের বহু নায়িকার সঙ্গে জড়িয়েছিল ইমরান খানের নাম। তাকে বলা হতো ক্রিকেটের ‘প্লে বয়।’ মুনমুন সেন, শাবানা আজমি, জিনাত আমানের পাশাপাশি রেখারও নাম জড়িয়েছিল ইমরানের সঙ্গে। এমনকি তাদের বিয়ের কথাবার্তাও চলেছিল। রোববার পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর সামাজিক মাধ্যমে নতুন করে চর্চায় ইমরানের পুরনো সম্পর্কগুলো।

ইমরানের ক্যারিয়ার যখন তুঙ্গে, তখন রেখার সঙ্গে নাম জড়িয়েছিল তার। সেই সময়ে ভারতীয় ও পাকিস্তানের একাধিক গণমাধ্যমে ইমরান-রেখার প্রেম নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। ‘স্টার’ নামের একটি সংবাদপত্রের শিরোনাম ছিল, ‘রেখার সঙ্গে বিয়ে করছেন ইমরান?’

ওই সংবাদপত্রের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ১৯৮৫ সালের এপ্রিলের প্রায় পুরোটাই মুম্বাইতে কাটিয়েছিলেন ইমরান। তার সঙ্গী ছিলেন রেখা। রেখার সঙ্গে সমুদ্রের পাড়ে, ব্যক্তিগত পার্টিতে বা নৈশক্লাবের মতো নানা জায়গায় ঘনিষ্ঠভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে ইমরানকে। তারা যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তা তাদের ঘনিষ্ঠতা থেকে স্পষ্ট, এমনই দাবি করেছিলেন প্রত্যক্ষদর্শীরা।

এই সম্পর্ক গড়িয়েছিল প্রায় বিয়ে পর্যন্ত। রেখার সঙ্গে নাকি বিয়ের কথাবার্তা শুরু হয়েছিল ইমরানের। ওই সংবাদপত্রে বলা হয়েছে, ইমরান-রেখার বিয়ে নিয়ে রেখার মা পুষ্পাবলীরও আপত্তি ছিল না। তবে শেষমেশ বিয়েটা হয়নি।

অভিনেত্রীদের সঙ্গে ঘোরাঘুরি করলেও তাদের বিয়ের কখা ভাবতে পারতেন না ইমরান। এই বক্তব্যের সমর্থনে ইমরান একবার মন্তব্য করেছিলেন, ‘কিছুকালের জন্য সঙ্গী হিসাবে অভিনেত্রীরা মন্দ নয়। তবে কিছুদিনের জন্য তাদের সঙ্গ পছন্দ করলেও আমি তা ছেড়ে বেরিয়ে যেতাম। কোনো অভিনেত্রীকে বিয়ে করার কথা ভাবতেও পারি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানবলিউডরেখা
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT