চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কার বিয়ের সিদ্ধান্তে ক্ষেপেছেন সালমান, কেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
বিনোদন
A A

গতকাল প্রকাশ পেয়েছে নিক-প্রিয়াঙ্কার বাগদানের তথ্যটি। আর এবছরেই শেষেই নাকি তাদের চার হাত এক হবে বলে জানা গিয়েছে। তাই তো দেশীগার্লের বিয়ের খবরে মশগুল এখন বলিপাড়া। চলছে নানা প্ল্যানিং। সবাই বেশ খুশিও প্রিয়াঙ্কার এই নতুন জীবনের সিদ্ধান্তকে ঘিরে। তবে সবাই খুশি হলেও খুশি নন বলিউডের ভাইজান। কিন্তু তার কারণটা কি?

কথা ছিল দীর্ঘ ১১ বছর পর আবারও পর্দায় জুটি বাঁধবেন সালমান ও প্রিয়াঙ্কা। আলি আব্বাস জাফরের ‘ভারত’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় ফিরতে চলেছিলেন প্রিয়াঙ্কা। সিনেমার শুটিং শুরু হওয়ার মধ্যে হঠাৎ গতকাল শুক্রবার পরিচালক আলি আব্বাস জাফর জানান, এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার এমন সিদ্ধান্তেই ভীষণ ক্ষেপেছেন সালমান খান।

প্রিয়াঙ্কার এমন সিদ্ধান্ত মোটেও ভালোভাবে নেননি সালমান। বিশেষ সূত্রের খবর, অভিনেত্রীর ওপর সালমান প্রচণ্ড রেগেছেন। বলেছেন কখনো আর প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করবেন না তিনি। এমনকি প্রিয়াঙ্কার এই ধরনের সিদ্ধান্তকে অপেশাদার বলেও ব্যাখ্যা করেছেন।

সালমান-প্রিয়াঙ্কার সম্পর্ক অবশ্য তেমন ভালো কখনোই ছিল না। ‘মুঝসে শাদি কারোগি’ সিনেমা চলাকালীন তাদের বন্ধুত্ব হলেও পরে ঝামেলা হয়। ২০০৭ সালে সালমান তার একটি সিনেমায় প্রিয়াঙ্কার বদলে ক্যাটরিনা কাইফকে নায়িকা করতে চান। কিন্তু প্রিয়াঙ্কা সেই সিনেমাটি ছাড়তে রাজি হননি। মূলত তখন থেকে সালমান প্রিয়াঙ্কার ওপর অসন্তুষ্ট।

এদিকে শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফকে আবারো ‘ভারত’ সিনেমার জন্য প্রস্তাব দিচ্ছেন সালমান। যদিও ‘ভারত’-এ প্রথমে ক্যাটরিনার থাকার কথা থাকলেও ছোট চরিত্রের জন্য ‘ভারত’ ছেড়ে দেন ক্যাটরিনা।

ট্যাগ: প্রিয়াঙ্কা চোপড়াভারতসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিউজিক প্রোডাকশন নিয়ে ফিরলেন সুমি

পরবর্তী

সতর্ক শুরুতে এগোচ্ছে বাংলাদেশ

পরবর্তী

সতর্ক শুরুতে এগোচ্ছে বাংলাদেশ

ভাষা বিকৃতির প্রধান মাধ্যম ফেসবুক: ড. রফিকুল ইসলাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT