চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিউজিক প্রোডাকশন নিয়ে ফিরলেন সুমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
বিনোদন
A A

আধুনিক সংগীতকে এগিয়ে নিতে বর্ণাঢ্য আয়োজনে ‘প্লে মিউজিক প্রডাকশন’ নিয়ে গানের জগতেই ফিরছেন সংগীতঅন্ত প্রাণ সুমি আক্তার। নিজের জন্মদিন পালনসহ গানপ্রেমী মানুষের জন্য ‘চমক’ নিয়ে হাজির হলেন তিনি।

শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডির রেড ফ্লামি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করেন সুমি। সেখানেই তিনি প্রথম জানান তার নতুন মিউজিক স্টেশনটির খবর। সেই সঙ্গে তিনটি সিঙ্গেল ও ডুয়েট গানের মোড়কও উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের সঙ্গে নতুন করে পরিচয় করে দেয়া হয় সুমি আক্তারকে। সুমি আক্তার তার গানের কথা বলতে গিয়ে গ্রাম থেকে ঢাকা শহরে এসে কীভাবে গানে ও শিল্পের সাথে জড়িত হলেন তার বর্ণনা দেন।

গানকে ভালোবাসেন জানিয়ে সুমি বলেন, শিল্পের সব বিষয়ই ভালবাসেন তিনি। প্রথমে তিনি মডেলিং দিয়ে শুরু করলেও গানই যে তার শেষ ভালোবাসার জায়গা তা জানান। আর তাই তিনি দীর্ঘ সময় পর আবার গানের জগতেই ফিরে আসেন একেবারে। সেই ধারাকে অব্যাহত রাখতে তিনি তরুণ কণ্ঠশিল্পী ও মিউজিক কম্পোজার এনজে নয়নের সহযোগিতায় গড়ে তোলেন প্লে মিউজিক প্রডাকশন নামে মিডিয়া কোম্পানি।

শিল্পী সুমি আক্তার ধারাবাহিকভাবে গানের জগতে থাকতে চান বলে জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন বিখ্যাত ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ চৌধুরী ও তার সহধর্মিনী রায়না মাহমুদ।

সংক্ষিপ্ত বক্তব্যে চঞ্চল মাহমুদ সুমি আক্তারের গ্রাম থেকে উঠে আসার গল্প প্রসঙ্গে বলেন, আসলে গ্রাম বা শহর বলে কিছু নাই। যারা প্রতিভাবান তারা উঠে আসবেই। এছাড়া তিনি শিল্পী সুমি আক্তারের প্রথম ফটোশুট ও তার জীবনের কিছু স্মৃতিচারণ করেন। তিনি সুমির জন্মদিনে আর্শীবাদ করলে সুমি আক্তারও তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন।

এর পর সুমি আক্তারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গান বাংলার কর্ণধার মো. দেলোয়ার হোসেন রাজা তাকে সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন। তাকে গানের জগতে পরিচিত করতে তিনি বিশেষ ভূমিকা রাখছেন ও ভবিষ্যতে রাখবেন বলেও জানান। তিনি সুমি আক্তারের গানের ভূয়সী প্রশংসা করেন এবং প্লে মিউজিক প্রডাকশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রশিল্পী জামাল আহমেদ, মেলোডি মিউজিক অ্যান্ড কোম্পানির কর্ণধার সম্রাট সরকার, ঢাকা এফএমের শব্দ প্রকৌশলী সুশান্ত কুমার। এছাড়া সেখানে বিভিন্ন অনলাইন পত্রিকার ও টিভি মিডিয়ার সাংবাদিক, বিশিষ্ট গীতিকার, পরিচালক ও তার শুভার্থীরা উপস্থিত ছিলেন।

শুধু গান নয় ‘প্লে মিউজিক প্রোডাকশন’ থেকে ধারাবাহিক নাটক, ওয়েব সিরিজ, খন্ড নাটক ও টেলিফিল্ম নির্মাণের কাজও করবে বলে জানান সুমি।

ট্যাগ: সুমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিন্স জর্জকে হত্যাচেষ্টাকারী হামলার শিকার

পরবর্তী

প্রিয়াঙ্কার বিয়ের সিদ্ধান্তে ক্ষেপেছেন সালমান, কেন?

পরবর্তী

প্রিয়াঙ্কার বিয়ের সিদ্ধান্তে ক্ষেপেছেন সালমান, কেন?

সতর্ক শুরুতে এগোচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT