চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, প্রধান জামাত সকাল ৮টায়

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
১০:৩৩ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান, প্রধান জামাত সকাল ৮টায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদ উল আযহার প্রধান জামাতের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। সকাল ৮টায় ঈদ জামাতের জন্য সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আর মুসল্লিগণ যেন নির্বিঘ্নে ঈদের জামাত আদায় করতে পারেন সেজন্য ময়দানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিঞা।

শনিবার ঈদ উল আযহা। হাইকোর্ট এলাকায় অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে হবে ঈদ উল আযহার প্রধান জামাত। এখানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নামাজ আদায় করবেন সাধারণ মুসল্লিগণ।

এবার ময়দানের ভিতরে পুরুষ ও নারী৯ মিলিয়ে প্রায ৯০ হাজার মুসল্লি নামাজ আদায় করবেন। এর মধ্যে আলাদা করে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। গত বছরের চাইতে এবার প্রবেশ পথের সংখ্যা আরও একটি বাড়ানো হয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকায় মাঠের ২ লাখ ৭০ হাজারেরও বেশি বর্গফুট জায়গা জুরে সামিয়ানা ও বৃষ্টি প্রতিরোধক ত্রিপল দেওয়া হয়েছে। আরামের জন্য লাগানো হয়েছে ১০০টি স্ট্যান্ড ও ৭০০’শ টি সিলিং ফ্যান।

Banglabid

প্রধান জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ময়দান লাগানো হয়েছে সিসি ক্যামেরা। বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা দেখার জন্য প্রবেশ পথে থাকবে মেটাল ডিটেক্টর। নিরাপত্তার জন্য বিশেষ বাহিনীর সাথে থাকবে ডগ স্কোয়াড, মোবাইল ওয়াচ টাওয়ার, মোবাইল কমান্ড সেন্টার, বোম ডিসপোজাল ইউনিট। র‌্যাব ও পুলিশের আলাদা দুটি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে মাঠে।

দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঈদ মোবারক লেখা সুদৃশ্য তোরণ দিয়ে সাজানো হয়েছে ঈদগাহ ময়দানের প্রধান প্রবেশ পথ। আবহাওয়া খারাপ থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে ৮টায়।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ উল আযহার প্রধান জামাতঈদ-উল আযহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ ঈদে চুলের যত্ন

পরবর্তী

মুক্তিযোদ্ধারা ভাতা ও ঈদের বোনাস বঞ্চিত হলে এর দায় কার?

পরবর্তী
মুক্তিযুদ্ধ

মুক্তিযোদ্ধারা ভাতা ও ঈদের বোনাস বঞ্চিত হলে এর দায় কার?

আফ্রিকার শিং বাঁকানো গরুতে ঈদ

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT