চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবীর সিকদারকে নিয়ে লুৎফর রহমান রিটনের কবিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিক ও শহীদ পরিবারের সন্তান প্রবীর সিকদারকে ডিবি পুলিশের ধরে নিয়ে যাওয়া, তথ্য-প্রযুক্তি আইনে গ্রেফতার দেখানো এবং ৩ দিনের রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমেও উঠেছে প্রতিবাদের ঝড়। বিশিষ্ট নাগরিকবৃন্দসহ বিভিন্ন সংস্থা এর তীব্র নিন্দা জানান। সম্প্রতি নিজের লেখা একটি কবিতার মধ্য দিয়ে ২০০১ সালে রাজাকারদের হামলায় পা হারানো প্রবীর সিকদারের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে কবিতাটি পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লেখেন,

হিন্দু তুমি তার ওপরে তোমার একটা পা নাই

লুৎফর রহমান রিটন

হিন্দু তুমি তার ওপরে তোমার একটা পা নাই

তবুও তোমার এত্তো সাহস! এত্তো ধানাই পানাই!

আমরা হলাম ক্ষমতাবান চার পা ওয়ালা কানাই

ব্যাঘ্র সাংবাদিকগুলোকে পোষা বেড়াল বানাই

‘সংকোচেরো বিহবলতায়’ ওদের মুখে রা নাই

সমস্যা কী না হয় হলাম রাজাকারের ছানাই

আমার সঙ্গে ব্যবসা কিংবা আত্মীয়তায় না নাই

জাতির পিতার বিশাল ছবি মাথার ওপর টানাই

দলে দলে জামাতীদের দলের ভেতর আনাই

ছদ্মবেশী শত্রুদেরকে নিজের বলে মানাই

মুশতাকেরা সক্রিয় ফের দলের ভেতর, জানাই—

নেত্রীটাকে খতম করার নকশাটাকে শানাই…

(সিঙ্গাপুরের থেকে তোমার আরেকটা পা আনাই?)

১৮ আগস্ট ২০১৫।

ট্যাগ: প্রবীর সিকদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামিনে মুক্ত প্রবীর সিকদার

পরবর্তী

জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক

পরবর্তী

জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক

জঙ্গি অর্থায়নের অভিযোগে সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী আটক

সর্বশেষ

ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার আসামিদের নিয়ে যা জানাল র‌্যাব

আগস্ট ৩০, ২০২৬

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT