চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ১

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
১২:১৫ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, নাটোর
A A

নাটোরের বড়াইগ্রামে পুলিশের পিকআপের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে শাহজাহান আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই প্রাইভেটকারের চালক।

সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর-রশিদ, তার দেহরক্ষী ইব্রাহিম হোসেন ও পিকআপ চালক মোবারক হোসেন আহত হয়েছেন। তাদেরকে বনপাড়া আমেনা ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার সকালে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেটকার চালক শাহজাহান আলী মুন্সিগঞ্জ জেলার সদর থানার কাচারিঘাট এলাকার মৃত ইমান আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ও বনপাড়া হাইওয়ে থানার এসআই মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে জরুরি কাজে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর-রশিদসহ অন্যরা বনপাড়ায় যাচ্ছিলেন।

পথে নাটোর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে মহিষভাঙ্গা এলাকায় মুখোমুখি সংঘর্ষে কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেটকার চালক শাহজাহান আলী ঘটনাস্থলেই মারা যান।

ওসি দিলীপ কুমার দাস আরও জানান, দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে প্রাইভেটকার চালক ঘুমিয়ে পড়েছিলেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগ: নাটোর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সাময়িক বিরতির’ তালিকাটা বড় করলেন মঈন

পরবর্তী

রাতে চ্যানেল আইয়ে হুমায়ূনের ‘আমরা তিনজন’

পরবর্তী

রাতে চ্যানেল আইয়ে হুমায়ূনের ‘আমরা তিনজন’

জীবনধর্মী গল্পে টেলিছবি ‘চিনিবাবা’

সর্বশেষ

ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার আসামিদের নিয়ে যা জানাল র‌্যাব

আগস্ট ৩০, ২০২৬

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT