চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের সাবেক স্ত্রীর বিপুল অর্থের সম্পত্তি বিষয়ক তথ্য প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ১৯, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক স্ত্রী লিউদমিলা পুতিনার লাখ লাখ ডলারের সম্পত্তি ব্যবসায়ের সঙ্গে সংযোগ খুঁজে পেয়েছে রয়টার্স। এই সংক্রান্ত খবর শুক্রবার এই বার্তা সংস্থাটিতে প্রকাশিত হয়।

সেন্ট্রাল মস্কোর ভলকোনস্কি হাউজ নামের একটি ঐতিহাসিক বাড়ির মালিক লিউদমিলার প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন। বাড়িটির ভাড়া থেকে প্রাপ্তি লাখ লাখ ডলার।

১৯৮৩ সালে লিউদমিলা ও পুতিনের বিয়ে হয়। পরবর্তীতে ২০১৩ সালে তাদের মধ্যে ডিভোর্স হয়।

মস্কোর ঐতিহাসিক এই বাড়িটির মালিক ছিলেন জেনারেল নিকোলাই ভলকোনস্কি,  যিনি খ্যাতিমান রুশ লেখক লিও টলস্টয়ের দাদা । ২০ শতকে জনপ্রিয় কবি সার্জেই ইয়েসেনিনও এখানে সময় কাটিয়েছেন। এই ভবনে ভাড়ার জন্য রয়েছে ৫ হাজার ২৮৮ স্কোয়ার মিটার ফ্লোর স্পেস, যা হোয়াইট হা্উজের থেকেও বড়।

সোভিয়েত পূর্ব আমলের এই অভিজাত ভবন ২০০৫ সাল থেকে রাশিয়ান ভাষা সেন্টারের মালিকানায় ছিলো, যার পরবর্তীতে নামকরণ হয় সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ইন্টার-পার্সেনাল কমিউনিকেশন্স (সিডিআইসি)। এই সিডিআইসির কার্যক্রম সামাজিক, দাতব্য, সাংস্কৃতিক, শিক্ষা, বিজ্ঞান এবং ব্যবস্থাপনা  বিষয়ক।

সিডিআইসি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে, যার সাথে প্রতিষ্ঠাকালীন সময় থেকে যুক্ত আছেন পুতিনের সাবেক স্ত্রী। প্রতিষ্ঠার সময় স্থানীয় পত্রিকা লিউদমিলাকে এর ‘ট্রাস্টি’ বলে অভিহিত করে।

নথি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভলকোনস্কি হাউজে সিডিআইসির অফিস রয়েছে, কিন্তু ভবনের অধিকাংশ অংশ ভাড়াটেদের জন্য ছেড়ে দেওয়া। এর মধ্যে ২ টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও রয়েছে। এই ভাড়া থেকে লক্ষ লক্ষ ডলার আয় হয়। প্রোপার্টি রেকর্ডস পরীক্ষা করে এই বিষয়ে তথ্য পেয়েছে রয়টার্স। 

এরা ভাড়া প্রদান করে মেরিডিয়ান নামক এক বেসরকারি কোম্পানিকে, যার ৯৯ শতাংশ মালিক ইন্টারারসার্ভিস। কোম্পানির মালিকানা সংক্রান্ত রাষ্ট্রীয় নিবন্ধন অনুযায়ী এই ইন্টারারসার্ভিস এর মালিকানা ২০১৪ সাল থেকে সম্পূর্ণ লিউদমিলার আলেক্সানদ্রোভা ক্রেবনোভার। যা পুতিনের সাবেক স্ত্রীর বিবাহপূর্ব নাম। বাকি এক শতাংশ পুতিনের এক পুরোনো বন্ধুর স্ত্রীর।  কর্পোরেট রেকর্ড থেকে এই তথ্য পাওয়া যায়।

ক্রেবনোভা আর পুতিনের সাবেক স্ত্রী একই লোক কিনা সে বিষয়ে নিশ্চিত করে এমন নথি রয়টার্স না পেলেও অন্যান্য সূত্র থেকে তা নিশ্চিত হয়। এক সূত্রে তারা জানতে পারে সংস্কারের সময় লিউদমিলা এখানে কাজ দেখতে এসেছিলেন, তখনও তিনি পুতিনের স্ত্রী ছিলেন।

ভাড়া থেকে মেরিডিয়ানের সর্বমোট আয় কত তা রয়টার্স নিশ্চিত হতে পারেনি এবং তা সিডিআইসি ফাউন্ডেশনকে কত দেয় তাও জানতে পারেনি।

মেরিডিয়ান, সিডিআইসির মন্তব্য শত চেষ্টা করেও পায়নি রয়টার্স। পুতিনের সাবেক ন্ত্রীকে নিয়ে কোন মন্তব্য করেনি ক্রেমলিনের প্রেস সার্ভিস।

ভ্লাদিমির পুতিনের আত্মীয় স্বজনের সরকারি সুবিধা পাওয়ার তথ্য আগেও প্রকাশিত হয়েছে। পুতিনের জামাতা কিরিল শামারোভ রাশিয়ার গ্যাস ও পেট্রোক্যামিকেল কোম্পানির বড় শেয়ার পেয়ে কিভাবে কোটিপতি হয়েছেন তাও প্রকাশ করে রয়টার্স।

 

ট্যাগ: ভ্লাদিমির পুতিনরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐশ্বরিয়ার উড়ো চুম্বন

পরবর্তী

গ্রামীণ এক গ্রন্থাগারের অন্যরকম বিজ্ঞানমেলা

পরবর্তী

গ্রামীণ এক গ্রন্থাগারের অন্যরকম বিজ্ঞানমেলা

ডাবলিনের মালাহাইডে মাকসুদা আক্তার প্রিয়তি

ডাবলিনে বাংলাদেশ–আয়ারল্যান্ডের খেলা দেখেছেন প্রিয়তি

সর্বশেষ

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

যুক্তরাষ্ট্রের হেফাজতে থেকে প্রথম ছবি প্রকাশ করলেন মাদুরো

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT